• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

৯ বছরের ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর টাকাপয়সা হাতিয়ে চম্পট দিল স্বামী 

Eidin by Eidin
October 18, 2025
in কলকাতা, রাজ্যের খবর
৯ বছরের ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর টাকাপয়সা হাতিয়ে চম্পট দিল স্বামী 
6
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ অক্টোবর : ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর টাকাপয়সা হাতিয়ে চম্পট দিল স্বামী৷ এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কলকাতার দমদমের নাগেরবাজার এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতার নাম বিউটি বোস । স্ত্রীকে খুন করেই বেপাত্তা হয়ে গেছে ঘাতক স্বামী অমিত বোস । পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ।

জানা গেছে,দমদমের নাগেরবাজার থানার ছাতাকল এলাকায় ভাড়াবাড়িতে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন অমিত বোস।  দাম্পত্য কলহের কারনে ৯ বছরের ছেলেকে নিয়ে মাস দুয়েক ধরে আলাদা ঘরে ঘুমতেন বিউটি বোস । বৃহস্পতিবার কিন্তু গতরাতে মনোমালিন্য ভুলে ছেলেকে নিয়ে স্বামীর ঘরেই ঘুমতে গিয়েছিলেন ওই বধূ । কিন্তু তার এই সিদ্ধান্তই কাল হল । ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঘরে থাকা যাবতীয় টাকা-পয়সা হাতিয়ে চম্পট দেয়  অমিত।

এই ঘটনার সাক্ষী হয়েছে তাঁদের মাত্র ৯ বছরের ছেলে । শিশুটি পুলিশকে জানিয়েছে,বিছানা কাঁপছিল, বাবা বলেছিল, “তুই শুয়ে পড়” । তাই ভয়ে চুপ করে ছিল সে। এরপর মা আর জেগে ওঠেননি । পরের দিন প্রতিবেশীরা বধূর নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে । মৃতার আত্মীয়দের দাবি,বছর দশেক আগে বিয়ে হয়েছিল বিউটির। এর আগেও একবার বিউটিকে খুনের চেষ্টা করেছিল অমিত। জুয়া, নেশা, ধার-দেনায় জর্জরিত ছিল সে।

পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। মৃতের পরিবার নাগেরবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে।।

Previous Post

কাঁথি হাসপাতালের তরুনী চিকিৎসকের রহস্যমৃত্যু 

Next Post

যে কবি-সাহিত্যিক-শিল্পি- সাংবাদিকরা প্রাণ বাঁচিয়ে এরাজ্যে  পালিয়ে এসেছিল,গোপন করেছিল   বাংলাদেশের হিন্দু নরসংহারের ইতিহাস, আজ তারাই এসআইআর -এর প্রবল বিরোধী ! “ছদ্ম সেকুলার”দের মুখোশ খুলে দিলেন জনৈক বুদ্ধিজীবি 

Next Post
যে কবি-সাহিত্যিক-শিল্পি- সাংবাদিকরা প্রাণ বাঁচিয়ে এরাজ্যে  পালিয়ে এসেছিল,গোপন করেছিল   বাংলাদেশের হিন্দু নরসংহারের ইতিহাস, আজ তারাই এসআইআর -এর প্রবল বিরোধী ! “ছদ্ম সেকুলার”দের মুখোশ খুলে দিলেন জনৈক বুদ্ধিজীবি 

যে কবি-সাহিত্যিক-শিল্পি- সাংবাদিকরা প্রাণ বাঁচিয়ে এরাজ্যে  পালিয়ে এসেছিল,গোপন করেছিল   বাংলাদেশের হিন্দু নরসংহারের ইতিহাস, আজ তারাই এসআইআর -এর প্রবল বিরোধী ! "ছদ্ম সেকুলার"দের মুখোশ খুলে দিলেন জনৈক বুদ্ধিজীবি 

No Result
View All Result

Recent Posts

  • বসতি স্থাপনকারী ছুরিকাঘাতের পর পিএ-র বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি দিলেন ইসরায়েলের কাটজ 
  • আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তের মৃত্যুদণ্ড মওকুফ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট 
  • নাবালিকার মা হওয়ার ঘটনার  শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পূর্ব বর্ধমান : ‘রাজ্যের ভয়ঙ্কর চিত্র’ তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন  : “বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব…সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ’ 
  • ধুলিয়ানে সুজিত মণ্ডলের নৃশংস হত্যাকাণ্ডে কঠোর পদক্ষেপ নিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এসআই শরিফুল আলম ও  এএসআই সুমন্ত দাস সাসপেন্ড, এসডিপিও শেখ সামসুদ্দিন-কে পানিশমেন্ট ট্রান্সফার, এসপির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা 
  • কাটোয়ার রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখের ‘আমাদের পাঠশালা’ আজ দুঃস্থ পড়ুয়াদের  কাছে নিঃশুল্ক পঠনপাঠনের নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠেছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.