• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আউশগ্রামে খুন তৃণমূল নেতা,বাবার সামনেই ছেলেকে গুলি করে খুন করল দুষ্কৃতিরা

Eidin by Eidin
September 7, 2021
in রাজ্যের খবর
আউশগ্রামে খুন তৃণমূল নেতা,বাবার সামনেই ছেলেকে গুলি করে খুন করল দুষ্কৃতিরা
নিহত তৃণমূল নেতা চঞ্চল বক্সি । ফাইল ছবি ।
24
SHARES
346
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলায় ফের খুন হলেন এক তৃণমূল নেতা । মঙ্গলকোটের পর এবার আউশগ্রাম । বাবার সামনেই ছেলেকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতিরা । নিহতের তৃণমূল নেতার নাম চঞ্চল বক্সি (৪২) । মঙ্গলবার তিনি তাঁর বাবা শ্যামল বক্সিকে বাইকে চাপিয়ে আউশগ্রামের গেরাই গ্রামে এক দলীয় নেতার বাড়িতে নিমন্ত্রন রক্ষা করতে গিয়েছিলেন । বিকেল প্রায় পৌনে তিনটে নাগাদ বাড়ি ফেরার পথে উলুগরিয়া জঙ্গলের কাছে আসতেই কয়েকজন দুস্কৃতী শ্যামলবাবুর সামনেই তাঁর ছেলে চঞ্চলকে পরপর বেশ কয়েকটি গুলি চালিয়ে পালিয়ে যায় । এরপর তাঁকে উদ্ধার করে জামতাড়া হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।
এদিকে এই ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়ে গেছে । এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । অন্যদিকে বিজেপির জেলা নেতৃত্বের পালটা দাবি,শাসকদলের গোষ্ঠীদ্বন্দের জেরেই খুন হয়েছেন ওই তৃণমূল নেতা । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ । পুলিশ দুস্কৃতীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির খোল উদ্ধার করেছে বলে খবর । ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ।

ঘটনাস্থলে পুলিশবাহিনী । আউশগ্রাম । মঙ্গলবার।


আউশগ্রামের দেবশালা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি ছিলেন চঞ্চল বক্সি । তাঁর বাবা শ্যামল বক্সি দেবশালা পঞ্চায়েতের প্রধান । জানা গেছে, আউশগ্রামের গেরাই গ্রামের বাসিন্দা আউশগ্রাম ২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি আবদুল লালনের বাড়ির একটি অনুষ্ঠানে এদিন নিমন্ত্রণ ছিল বাবা ও ছেলের । কিছুটা বেলার দিকে তাঁরা নিমন্ত্রন রক্ষা করতে গিয়েছিলেন । চঞ্চলবাবু নিজের বাইক নিয়েই অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন ।
নিহতের বাবা শ্যামল বক্সি বলেন, ‘খাওয়া দাওয়ার পর বিকেল প্রায় পৌনে তিনটে নাগাদ আমরা ভাতকুন্ডা রোড হয়ে বাড়ি ফিরছিলাম । ছেলে বাইক চালাচ্ছিল । আমরা উলুগোরে জঙ্গলের কাছে আসতেই দুটি বাইক আমাদের পিছু নেয় । বাইক দুটিতে ৪-৫ জন ছিল । তারা আমার ছেলেকে লক্ষ্য করে চার পাঁচটা গুলি করে । এরপর আমরা বাইকসহ উলটে পড়ে যাই । তারপর লোকজন এসে আমার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে আনে । তবে তার অনেক আগেই পালিয়ে যায় দুষ্কৃতিদল ।’
আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দর আলির অভিযোগ, ‘দেবশালা এলাকায় চঞ্চলের ভালো সংগঠন ছিল । তার ফলে এবারে বিধানসভায় ওই এলাকায় আমাদের ভালো ফল হয়েছিল । তাই রাজনৈতিক প্রতিহিংসার কারনে বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই চঞ্চলকে খুন করেছে বলে আমাদের সন্দেহ ।’
অন্যদিকে বিজেপির আউশগ্রাম এলাকার পর্যবেক্ষক শ্যামল রায়ের বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ । মঙ্গলকোটে শাসকদলের গোষ্ঠীদ্বন্দের জেরে এক তৃণমূল নেতাকে খুন হতে হয়েছিল । একই ঘটনার পুনরাবৃত্তি হল আউশগ্রামে ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস খেলা হবে স্লোগান তুলে পক্ষ বিপক্ষ দু’দিকেই খেলছে । পঞ্চায়েতের টাকার ভাগ নিয়ে গন্ডগোলের কারনেই আউশগ্রামের তৃণমূল নেতাকে খুন হতে হল ।’।

Previous Post

জায়গা নিয়ে বিবাদের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ

Next Post

রতুয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, জেলা সভাপতির বিরুদ্ধে ২০ লক্ষ টাকা কাটমানি চাওয়ার অভিযোগ

Next Post
রতুয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, জেলা সভাপতির বিরুদ্ধে ২০ লক্ষ টাকা কাটমানি চাওয়ার অভিযোগ

রতুয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণ ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, জেলা সভাপতির বিরুদ্ধে ২০ লক্ষ টাকা কাটমানি চাওয়ার অভিযোগ

No Result
View All Result

Recent Posts

  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সেমি ফাইনালে ভারতের দুর্দান্ত জয়, ৬ ফেব্রুয়ারী ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে স্কুল পরিদর্শকে পিটিয়ে সাসপেন্ড প্রধান শিক্ষক সহ ৮ 
  • তেলেগু সুপারস্টার মোহন বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের ! বাউন্সারদের দিয়ে এসএফআই নেতাদের অপহরণের অভিযোগ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ঈশান কিষাণের বড় লাফ, শীর্ষে অভিষেক শর্মা
  • মন্ত্রীর জনসভায় ফাঁকা মাঠের ছবি করার অপরাধে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জরুরি তলবে বিডিও অফিসে এসে দুঃখ প্রকাশ করলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.