এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ জুন : অপারেশন সিঁদূরে পাকিস্তানের শোচনীয় পরাজয় দেখার পর, তাইওয়ান এখন ভারতের তৈরি ‘ডি-৪ অ্যান্টি-ড্রোন ডিটেক্ট, ডিটার অ্যান্ড ডেস্ট্রয়’ সিস্টেম কিনতে চায়। এই সিস্টেমটি তৈরি করেছে ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং জেন টেকনোলজিস।
তথ্য অনুসারে, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা শাখা, ডিআরডিও নিজেই নিশ্চিত করেছে যে তাইওয়ান ‘ডি-৪ অ্যান্টি-ড্রোন’ কিনতে দাবি করেছে।
প্রসঙ্গত,’ডি-৪ অ্যান্টি-ড্রোন ডিটেক্ট, ডিটার অ্যান্ড ডেস্ট্রয়’ সিস্টেম ভারতের প্রথম দেশীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম, যা যেকোনো দিক থেকে আসা ড্রোন ধ্বংস করতে সক্ষম। তাইওয়ান চীনের আক্রমণের বিরুদ্ধে এটি ব্যবহার করতে চায়।।

