• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান

Eidin by Eidin
May 21, 2025
in খেলার খবর
ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২১ মে : এশিয়া কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করে নিলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬৫ থেকে ২২০ কোটি পাকিস্তানি মূদ্রা ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে । শুধু আর্থিক ক্ষতি নয়, বিজ্ঞাপন রেভিনিউ, দর্শক খরা থেকে শুরু করে এসিসির কাছ থেকে পাওয়া মিডিয়া রাইটসের ১৫% অর্থও পাবে না পিসিবি।

জম্মু-কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে আশঙ্কা দেখা দেয় । তবে, দুদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে শেষ পর্যন্ত যদিও ভারত অংশগ্রহণ না করে সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই ক্ষতির পরিমাণ হতে পারে ২০-২৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, পাকিস্তানি মূদ্রায় ১৬৫ কোটি থেকে ২২০ কোটি পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে পিসিবি। মূলত, আইসিসি ও এসিসির ইভেন্টগুলো থেকে ভারতের অংশগ্রহণ থেকে পাকিস্তান প্রতি চক্রে আনুমানিক ১৬৫-২২০ কোটি অর্থ আয় করে। ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে এই পরিমাণ আর্থিক ক্ষতির মুখেই পড়বে পাকিস্তানের ক্রিকেট বোর্ড । 

বিসিসিআই জানে যে ভারত ছাড়া এশিয়া কাপ একটি সম্ভাব্য বিকল্প নয় কারণ আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের বেশিরভাগ স্পনসর ভারতের। তাছাড়া, ভারত-পাকিস্তান প্রতিযোগিতা ছাড়া এশিয়া কাপ সম্প্রচারকদের আগ্রহী করবে না। ২০২৪ সালে এশিয়া কাপের স্বত্ব পরবর্তী আট বছরের জন্য সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়। যদি টুর্নামেন্টের এই সংস্করণটি না হয়, তাহলে চুক্তিটি পুনর্বিবেচনা করতে হবে। যার একটি বড় অংশ ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করে। ভারত না খেললে রেভেনিউ কমে যাওয়ার পাশাপাশি এর প্রভাব পড়বে পিসিবির লাভের ওপর। কেননা, এসিসির পূর্ণ সদস্যের দেশগুলোকে সম্প্রচার থেকে আয়ের ১৫ শতাংশ ভাগ দেওয়া হয়।

এশিয়া কাপে ভারত অংশ না নিলে ক্ষতির মুখে পড়বে অন্যান্য দেশগুলোও। বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলোও যার কারণে ক্ষতির সম্মুখীন হবে। ভারতীয় দর্শক ও স্পনসরদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এই টুর্নামেন্ট। ডিজিটাল রাইটস থেকেও আয় কমে যাবে। হাই প্রোফাইল খেলোয়াড়দের অনুপস্থিতি টুর্নামেন্টের জৌলুস কমাবে বলেও আশঙ্কা রয়েছে।।

Previous Post

ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করার পর পানীয় জলের হাহাকার পাকিস্তানে, সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন ধরাল ক্ষিপ্ত জনতা, পুলিশ-জনতা সংঘর্ষে হতাহত বেশ কয়েকজন

Next Post

আমেরিকা ও চীনের চক্রব্যূহ প্রস্তুত, কীভাবে মোকাবিলা করবে ভারত ?

Next Post
আমেরিকা ও চীনের চক্রব্যূহ প্রস্তুত, কীভাবে মোকাবিলা করবে ভারত ?

আমেরিকা ও চীনের চক্রব্যূহ প্রস্তুত, কীভাবে মোকাবিলা করবে ভারত ?

No Result
View All Result

Recent Posts

  • চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল সাতগাছিয়ার দুটি পরিবারের একাধিক সদস্যের নাম, ক্ষোভ এলাকায় 
  • টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে দিল শ্রীলঙ্কা 
  • “ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ঘোষণা করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 
  • হনুমত্-পঞ্চরত্নম্ : সুখসমৃদ্ধি এবং রামভক্তি লাভ হয়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.