• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশ : চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে সাতক্ষীরায় ডেকে এনে তরুনীকে গনধর্ষণ করল ৩ ভাই মেহেদি হাসান, সাকিব হোসেন,গোলাম রসুলসহ ৬ জন নরপশু

Eidin by Eidin
March 29, 2025
in আন্তর্জাতিক
বাংলাদেশ : চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে সাতক্ষীরায় ডেকে এনে তরুনীকে গনধর্ষণ করল ৩ ভাই মেহেদি হাসান, সাকিব হোসেন,গোলাম রসুলসহ ৬ জন নরপশু
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৯ মার্চ : বাংলাদেশে মহামারীর আকার ধারন করেছে ধর্ষণের ঘটনা । এবারে ভারতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাতক্ষীরায় ডেকে এনে ময়মনসিংহের এক তরুণীকে গনধর্ষণ করেছে ৩ ভাইসহ ৬ জন নরপশু । পুলিশ তিন ভাইকে গ্রেপ্তার করেছে । ধৃতরা হল- মেহেদি হাসান সবুজ, তার ভাই সাকিব হোসেন ও গোলাম রসুল রাকিব। তাদের বাড়ি কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামে। কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, গত রবিবার থেকে বুধবার পর্যন্ত কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে আটকে রেখে তরুনীকে গনধর্ষণ করা হয়।

নির্যাতিতা তরুণীকে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সোমা রানি দাস বলেন, ‘তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি অনেক অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’ নির্যাতিতা তরুণী বলেন,তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। পেশায় তিনি একজন মডেল; পার্লারে কাজের অভিজ্ঞতাও আছে। কয়েক দিন আগে ফেইসবুকে তার সঙ্গে গোলাম রসুলের পরিচয় হয়। কয়েক মাস কোনো কাজ না থাকায় তিনি বাড়িতে বেকার বসে ছিলেন। গোলাম রসুল তাকে ভারতে কাজের ব্যবস্থা করে দেবেন বলে জানান। পরে তার কথায় ২২ মার্চ তিনি কালিগঞ্জ আসেন।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল রশিদ মোল্যা বলেন, ওই তরুণী ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। কালিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই তাপস ঘোষাল বলেন, অন্য আসামিরা নজরদারিতে আছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।।

Previous Post

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কোচ দরিফাউকে বিদায় করে দিল ব্রাজিল

Next Post

বুদগামে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সমর্থনে আয়োজিত সমাবেশে আপত্তিকর শ্লোগান দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ

Next Post
বুদগামে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সমর্থনে আয়োজিত সমাবেশে আপত্তিকর শ্লোগান দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ

বুদগামে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সমর্থনে আয়োজিত সমাবেশে আপত্তিকর শ্লোগান দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • “আল্লা-আ-আ-আ” : ভোটে শোচনীয়ভাবে হেরে পার্টি অফিসে বসে মড়াকান্না জামাত ইসলামি নেতাদের ; ভিডিও ভাইরাল 
  • প্রখ্যাত পাকিস্তানি র‍্যাপার তালহা আঞ্জুম নিজের খুড়তুতো বোন জোয়েয়া করিমের সাথে বাগদান করেছেন 
  • তাড়াহুড়োয় কাটতে পারেনি টিকিট, রেলস্টেনে টিকিট পরীক্ষক দীর্ঘক্ষণ আটকে রাখে, দেরি করে আসায় পরীক্ষায় বসতে দেয়নি স্কুল, হতাশায় আত্মঘাতী ছাত্রী
  • “তৃণমূল নেতাদের হাতে তৃণমূল মহিলা নেত্রীরাই সুরক্ষিত নয়” : অডিও ক্লিপ শেয়ার করে শুভেন্দু বললেন : “অপরাজিতা বিল নিয়ে গলা ফাটানো লোকেরা এবার এই ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লাগবে”  
  • ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা, যদি ম্যাচ বাতিল হয় তাহলে কার লাভ ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.