• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় গঙ্গার ধারে লোকচক্ষুর আড়ালে বেআইনি পোস্ত চাষ, বিপুল পোস্ত উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ২

Eidin by Eidin
March 5, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় গঙ্গার ধারে লোকচক্ষুর আড়ালে বেআইনি পোস্ত চাষ, বিপুল পোস্ত উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ২
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় গঙ্গার ধারে লোকচক্ষুর আড়ালে বেআইনি ভাবে পোস্ত চাষ করা হয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে আজ বুধবার দুপুরে বিপুল পরিমান পোস্ত ফল সহ গাছ বাজেয়াপ্ত করল পুলিশ । কাটোয়া থানার অগ্রদ্বীপের ভাগীরথীর পাড়ে সাহেবনগর গ্রামের মাঠে ওই গ্রামেরই বাসিন্দা আনসার শেখ ও তার ছেলে মকবুল শেখ সাড়ে তিন কাঠা জমিতে পোস্ত চাষ করেছিল বলে জানা গেছে ৷ পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করেছে ।বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫ কুইন্টাল পোস্ত ফল সহ গাছ । বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে । 

জানা গেছে,ধৃত আনসার শেখের পারিবারিক তিন বিঘা জমি রয়েছে । ছোট ছেলে মকবুলকে সঙ্গে নিয়ে এবারে সাড়ে তিন কাঠা জমিতে পোস্ত চাষ করেছিলেন ৷ নজর এড়াতে পটল ও ভুট্টা চাষের আড়ালে শুরু হয়েছিল পোস্ত চাষ । জমিটি নির্জন এলাকায় হওয়ায় সাধারণত মানুষের নজর পড়ত না । কিন্তু গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর চলে আসে । এরপর আজ দুপুরে কাটোয়া -২ বিডিও আসিফ আনসারীকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালায় অগ্রদ্বীপ ফাঁড়ির পুলিস । ইতিমধ্যে পোস্ত গাছগুলিতে ফল ধরতেও শুরু করেছিল । পুলিশ প্রায় ৫ কুইন্টাল পোস্ত ফল সহ গাছ উপড়ে ফেলে তা বাজেয়াপ্ত করে । 

জানা গেছে,মকবুল কেরলে রাজমিস্ত্রীর কাজ করতেন ৷ সপ্তাহ দুয়েক আগে সে কেরল থেকে বাড়ি ফিরে আসে  ৷ তখন থেকে বাড়িতেই রয়েছেন মকবুল । আজ সে বেআইনি পোস্ট চাষের অভিযোগে গ্রেপ্তার হয় । প্রসঙ্গত,কাটোয়ায় অজয় নদ ও ভাগীরথীর তীরবর্তী প্রত্যন্ত এলাকায় লোকচক্ষুর অন্তরালে পোস্ত চাষ করার প্রবণতা লক্ষ্য করা যেত স্থানীয় চাষিদের মধ্যে । মূলত পোস্ত ফল থেকে আফিম উৎপন্ন করে কালোবাজারে মোটা টাকা উপার্জনের লোভে পোস্ট চাষ করত চাষিরা । কিন্তু পুলিশ প্রশাসনের কড়া নজরদারির কারনে তাতে লাগাম পড়ে । কিন্তু ফের চাষিদের মধ্যে বেআইনি পোস্ত চাষের প্রবনতা শুরু হয়ে যাওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে ।। 

Previous Post

ট্রেনে মেয়ের বয়সী তরুনীর ভিডিও করছিল বৃদ্ধ, একের পর এক সপাটে চড় কষালেন তরুনী, “নারী শক্তির” প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী

Next Post

কেমব্রিজে দুবার ফেল করা একজন পাইলট রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ায় বিস্ময় প্রকাশ করলেন সহপাঠী মণি শঙ্কর আইয়ার

Next Post
কেমব্রিজে দুবার ফেল করা একজন পাইলট রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ায় বিস্ময় প্রকাশ করলেন সহপাঠী মণি শঙ্কর আইয়ার

কেমব্রিজে দুবার ফেল করা একজন পাইলট রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ায় বিস্ময় প্রকাশ করলেন সহপাঠী মণি শঙ্কর আইয়ার

No Result
View All Result

Recent Posts

  • রমজান মাসে নির্বিচারে আফগানিদের হত্যা ; “ওদের ৪১৫ জনকে মেরেছি” : সদর্পে ঘোষণা করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী 
  • টেক্সাসে “আল্লাহ মালিক” লেখা টি-শার্ট পরা সন্ত্রাসীর গুলিতে ৩ জন নিহত, আহত ১৪ জন  
  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া জিহাদি জিশানকে এনকাউন্টারে খতম করল যোগীর  পুলিশ 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৯৬ রান তাড়া করে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত 
  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.