• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফাঁসিদেওয়ায় মানসিক প্রতিবন্ধী মহিলাকে গনধর্ষণ, গ্রেফতার মহম্মদ জাহিরুল নামে এক অভিযুক্ত

Eidin by Eidin
September 10, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
ফাঁসিদেওয়ায় মানসিক প্রতিবন্ধী মহিলাকে গনধর্ষণ, গ্রেফতার মহম্মদ জাহিরুল নামে এক অভিযুক্ত
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ফাঁসিদেওয়া(দার্জিলিং),১০ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় এক মাস ধরে তোলপাড় রাজ্য । তার মাঝেও এরাজ্যে নারী নির্যাতনের ঘটনা সমানতালে চলে যাচ্ছে । রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকার কুলনগরের হাজরা মোড়ে একজন মানসিক প্রতিবন্ধী তরুনীকে(২১)  একা পেয়ে ধর্ষণের অভিযোগে বাদসা সেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । এবারে দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকের ফাঁসিদেওয়া বিধানসভার বিধাননগর থানা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে অপহরণ করে গনধর্ষনের অভিযোগ উঠেছে ৩ যুবকের বিরুদ্ধে । এই ঘটনায় মহম্মদ জাহিরুল নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে,বাকি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে । 

জানা গেছে,ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে । রাতের অন্ধকারে বিধাননগরের মুরালীগঞ্জ জাতীয় সড়ক হয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন নির্যাতিতা মহিলা । সেই সময় মহম্মদ জাহিরুলসহ ৩ যুবক মহিলাকে অপহরণ করে পাশের আনারস বাগানে নিয়ে যায় । তিন নরপশু মিলে মহিলার উপর উপর্যুপরি পাশবিক নির্যাতন চালায় । তারপর ধর্ষকরা নির্যাতিতাকে জমিতে ফেলে রেখে পালিয়ে যায় । 

এদিকে মহিলা দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে । শেষে তারা মহিলাকে নগ্ন অপস্থায় আনারস বাগানে পড়ে থাকতে দেখে । নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার । অভিযোগের ভিত্তিতে পুলিশ মহম্মদ জাহিরুল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে । শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।। 

Previous Post

সুরাটে গণেশ পূজা প্যান্ডেল পাথরবাজি, ২ কিশোরসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, চললো বুলডোজার

Next Post

তরুণী চিকিৎসকের ধর্ষণ- খুন মামলায় ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি নজিরবিহীন অনাস্থা ! জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়েছেন যে দাবি পূরণ না হওয়ায় কাজে যোগ দেবেন না

Next Post
তরুণী চিকিৎসকের ধর্ষণ- খুন মামলায় ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি নজিরবিহীন অনাস্থা ! জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়েছেন যে দাবি পূরণ না হওয়ায় কাজে যোগ দেবেন না

তরুণী চিকিৎসকের ধর্ষণ- খুন মামলায় ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি নজিরবিহীন অনাস্থা ! জুনিয়র চিকিৎসকরা সাফ জানিয়েছেন যে দাবি পূরণ না হওয়ায় কাজে যোগ দেবেন না

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.