• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ মহিলার বিরুদ্ধে

Eidin by Eidin
July 29, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ মহিলার বিরুদ্ধে
কাটোয়া থানায় ধৃত মহিলা৷
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ জুলাই  : স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার কৈথন গ্রাম । আক্রান্ত বধূ মর্জিনা বিবির অভিযোগের ভিত্তিতে মফিজা বিবি নামে ওই মহিলাকে রবিবার রাতে বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ । আজ সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে একসপ্তাহের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় । যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধৃত মহিলা । 

জানা গেছে,কৈথন গ্রামের একই পাড়ায় মর্জিনা বিবি ও মফিজা বিবিদের পাশাপাশি বাড়ি । মফিজা বিবির স্বামী রবিউল মল্লিক ভাঙাচোরা সামগ্রী কেনাবেচার ব্যবসা করেন । বেশ কিছুদিন ধরে মফিজার মনে সন্দেহ বাসা বাধে যে মর্জিনার সঙ্গে পরকীয়া সম্পর্ক জড়িয়ে পড়েছে তার স্বামী ৷ এনিয়ে বেশ কয়েকবার দুই পরিবারের মধ্যে ঝামেলাও হয় । সেই ঝামেলার সময় মফিজা বিবি মুখে অ্যসিড ছুড়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ । 

জানা গেছে,গত বুধবার রাতে ঘটনাটি ঘটে । মর্জিনা বিবি ছেলেমেয়েদের সাথে নিজের ঘরে ঘুমচ্ছিলেন ৷ বিছানার মাথার দিকে জানালা গরমের কারনে খোলাই ছিল ।  তিনি জানান,রাত্রি প্রায় দেড়টা নাগাদ হঠাৎ তার শরীর জ্বালাপোড়া করলে ঘুম ভেঙে যায় । তার নাকে কার্বলিক অ্যাসিডের গন্ধ আসতেই তিনি জানালা দিয়ে দেখেন মফিজা বিবি ছুটে পালাচ্ছে । 

জানা গেছে,মর্জিনা বিবির ঘরের জানালায় লাগানো ছিল ধাতব তারের জালি । অ্যাসিডের বেশিরভাগ সেই জালিতে আটকে যায় । কিন্তু তারের জালি ভেদ করে আসা অ্যাসিডে তার শরীরের বিভিন্ন অংশ অল্পবিস্তর পুড়ে যায় । পরিবারের লোকজন তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । পরের দিন তিনি এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন । রবিবার রাতে অভিযুক্ত মফিজা বিবিকে গ্রেফতার করে পুলিশ ।। 

Previous Post

বাংলাদেশের হিন্দু ও ভারত বিরোধীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি তুললো বিজেপি, ডেপুটি হাই কমিশনারের অফিসের সামনে বিজেপি বিধায়কদের আটকে দেওয়ার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী

Next Post

আদালতের নির্দেশে বেআইনিভাবে নির্মিত ইঁটের পাচিল ভেঙে দিল কাটোয়া পুরসভা

Next Post
আদালতের নির্দেশে বেআইনিভাবে নির্মিত ইঁটের পাচিল ভেঙে দিল কাটোয়া পুরসভা

আদালতের নির্দেশে বেআইনিভাবে নির্মিত ইঁটের পাচিল ভেঙে দিল কাটোয়া পুরসভা

No Result
View All Result

Recent Posts

  • মুক্তির ১৩তম দিনেও বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে ‘বর্ডার ২’ 
  • টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিং চলতি  টুর্নামেন্টের পরে বিয়ে করবেন ; জানুন কবে  
  • মালদার রতুয়া ৪ শতাধিক মুসলিম পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগ দিয়ে বললেন : “লক্ষ্মীর ভান্ডার নয়, ছেলেমেয়ের কর্মসংস্থান চাই”
  • শিলিগুড়ির আশিঘরে মাদকসহ গ্রেপ্তার মা ও মেয়ে 
  • “হারিল হারিল,মমতা হারিল” : ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর শ্লোগান তুললেন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.