• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বজ্রপাতে মৃত বিজেপি কর্মীর পরিবারের হাতে সরকারী আর্থিক সহায়তার চেক তুলে দিলেন কালনার তৃণমূল বিধায়ক

Eidin by Eidin
June 8, 2021
in রাজ্যের খবর
বজ্রপাতে মৃত বিজেপি কর্মীর পরিবারের হাতে  সরকারী আর্থিক সহায়তার চেক তুলে দিলেন কালনার তৃণমূল বিধায়ক
6
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ জুন : বজ্রপাতে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবার সদস্যদের হাতে সরকারী ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার চেক তুলে দিলেন তৃণমূল বিধায়ক।এমনই রাজনৈতিক সৌজন্যতা চাক্ষুষ করে পূর্ব বর্ধমানের কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগকে সাধুবাদ জানিয়েছেন অনুখাল পঞ্চায়েতের ভবানন্দপুর গ্রামের বাসিন্দার।বিপদের দিনে বিধায়ক বাড়িতে হাজির হয়ে সরকারী আর্থিক সহায়তার চেক পৌছে দেওয়ায় কৃতজ্ঞতা জানাতে ভোলেনি মৃতর পরিবার।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবানন্দপুর গ্রাম নিবাসী বেচারাম সাঁতরা পেশায় ছিলেন খেতমজুর।তাঁর পরিবার বিজেপি পার্টি করে। গত রবিবার বিকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে বেচারাম বাবু মাঠে থাকা তাঁদের পোষ্য গরু আনতে যান । সেইসময় বজ্রাপাতে তাঁর মৃত্যু হয়।এদিন দুপুরে মৃত ব্যক্তির বাড়িতে পৌছে যান এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ ,পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টি সহ অন্য জনপ্রতিনিধিরা । তাঁরা মৃত বেচারাম সাঁতরার স্ত্রী পূর্ণিমা সাঁতরার হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন ।সরকারী সাহায্য পেয়ে পূর্ণিমা সাঁতরা বলেন, “তাঁদের পরিবার খুবই গরীব।বিপদের দিনে রাজ্য সরকার তাঁদের পরিবারের পাশে দাঁড়ালো।তাই রাজ্য সরকারকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন ।’
বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ে দলের কর্মীদের মানুষের পাশে থাকার কথা বলেন । উন্নয়নে আর মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে কোন সময়ে রাজনীতির রঙ দেখে না । নেত্রীর নির্দেশিত পথে হেঁটেই এদিন আমি নিজে বেচারাম সাঁতরার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে সরকারী আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে এলাম ।’ পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়ে এসেছেন বিধায়ক ।।

Previous Post

জামালপুরে পাঁচ জনের মৃত্যুর পর জেলা শাসকের নির্দেশে শুরু হল বজ্রপাত বৃদ্ধির কারণ অনুসন্ধান

Next Post

ভাতার বাজারের জনবহুল এলাকা স্যানিটাইজেশনে উদ্যোগী হল রেড ভলেন্টিয়ার্স

Next Post
ভাতার বাজারের জনবহুল এলাকা স্যানিটাইজেশনে উদ্যোগী হল রেড ভলেন্টিয়ার্স

ভাতার বাজারের জনবহুল এলাকা স্যানিটাইজেশনে উদ্যোগী হল রেড ভলেন্টিয়ার্স

No Result
View All Result

Recent Posts

  • ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ফলতার “পুষ্পা” জাহাঙ্গির খান 
  • নীলফামারীতে নিজের ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে গ্রেপ্তার নরপশু বাবা 
  • তুরস্কের ইস্তাম্বুলে অল্প খরচে সুন্দর দাঁত বানাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন ব্রিটিশ  মডেল, প্রবল দুর্গন্ধ এবং হাঙরের মতো দাঁত নিয়ে এখন তিনি গৃহবন্দী 
  • হেপাজতে থাকা তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
  • মসজিদ ও ইসলামিক স্কুলে গুলি চালিয়ে আত্মহত্যা করল দুই মার্কিন কিশোর, মৃত্যু হয়েছে আরও ৩ জনের  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.