• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা-নূপুর শিখরের বিয়ের আসর বসছে বুধবার মুম্বাইয়ের তাজ হোটেলে

Eidin by Eidin
January 1, 2024
in বিনোদন
বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা-নূপুর শিখরের বিয়ের আসর বসছে বুধবার মুম্বাইয়ের তাজ হোটেলে
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০১ জানুয়ারী : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে পরিচিত অভিনেতা আমির খানের মেয়ে ইরার সাথে নূপুর শিখরের দীর্ঘ দিনের প্রেম । ইতিমধ্যেই তাদের বাগদান পর্ব মিটে গেছে । নূপুরের সাথে ২০২৪ সালের ৩ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে সাত পাকে বাঁধা পড়বেন ইরা । বিয়ের আসর বসতে চলেছে মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে । এরপর বি-টাউনের এই নবদম্পতির ৬ ও ১০ জানুয়ারী জমকালো রিসেপশনের আয়োজন করা হবে । একটি রিসেপশন হবে মুম্বাইয়ে, অপরটি জয়পুরে । আমির খান কন্যার হবু বর নূপুর পেশায় ফিটনেস কোচ। বহু বলিউড তারকাকে ফিটনেসের ট্রেনিং দেন তিনি। শুধু তা–ই নয়, নূপুর রাজ্য স্তরে টেনিস খেলেছেন ।
শোনা যাচ্ছে,মারাঠি রীতি মেনে তাদের বিয়ে হবে । মারাঠি রীতি মেনে শুধু বিয়ে নয়, ইরার ইচ্ছা অনুযায়ী বিয়ের দিন মারাঠি কুজিনের আয়োজন রাখা হবে। পাশাপাশি অন্যান্য কুজিনও থাকবে । মেয়ের বিয়ের আয়োজন নিয়ে বর্তমানে খুবই ব্যস্ত আমির খান । মেয়ের বিয়ের মেনু ও ভেন্যু তিনি ছকেও ফেলেছেন ।
এদিকে সম্প্রতি আমির খানকে মুম্বাইয়ের মাতুঙ্গায় এক গয়নার দোকানে দেখা গেছে। দোকানটি তাদের ব্যতিক্রমী ডিজাইনের জন্য খুব জনপ্রিয়। এ থেকেই বোঝা যাচ্ছে, মেয়ের বিয়ের জন্য নিজে পছন্দ করে বিয়ের অলংকার কিনেছেন অভিনেতা। এছাড়া ইন্ডাস্ট্রির বড় তারকাদের বাড়িতে নিজে গিয়ে মেয়ের বিয়ের আমন্ত্রণ জানিয়ে এসেছেন আমির খান । ইরা আর নূপুরের বিয়েতে দারুণ খুশি আমির ও তার পরিবার । এর আগে হবু জামাই সম্পর্কে আমির খান বলেছিলেন, ‘নূপুর অত্যন্ত ভালো ছেলে। ইরা যখন বিষণ্ণতার সঙ্গে লড়াই করছিল, তখন সে ওর সঙ্গে ছিল। ইরা যে এমন একজন মানুষকে পাশে পেয়েছে, তাতে আমি খুশি। ওরা একে-অপরকে খুব ভালোবাসে, দুজন দুজনের যত্ন নেয়।’।

Previous Post

লিওনেল মেসির অবসরের পর ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না কোনো আর্জেন্টিনার ফুটবলারকে

Next Post

রম্যরচনা : ব্যর্থ অপেক্ষায়

Next Post
রম্যরচনা : ব্যর্থ অপেক্ষায়

রম্যরচনা : ব্যর্থ অপেক্ষায়

No Result
View All Result

Recent Posts

  • গৃহস্থবাড়িতে চুরি করার সময় ২ চোর সানারুল সেখ ও সানারুল মোল্লা পুলিশের হাতে পাকড়াও 
  • সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন ভারত  
  • ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 
  • সাম্প্রদায়িক বক্তব্যের কারনে এআর রহমানের সমালোচনা করে বামপন্থী অভিনেতা প্রকাশ রাজের রোষানলে পড়লেন অভিনেত্রী  কঙ্গনা রানাউত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.