• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা স্ত্রীকে বেদম মারধরের অভিযোগ উঠল বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে

Eidin by Eidin
December 22, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা স্ত্রীকে বেদম মারধরের অভিযোগ উঠল বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে
হাসপাতালে জখম বৃদ্ধা । মন্তেশ্বর । শুক্রবার ।
9
SHARES
122
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২২ ডিসেম্বর : পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা স্ত্রীকে বেদম মারধরের অভিযোগ উঠল বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম অঞ্চলের তাজপুর গ্রামে । মারধরের জেরে সালেমা বিবি(৬০) নামে ওই বৃদ্ধার মাথা ফেটে যায় । বৃদ্ধাকে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয় । তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে ।
জানা গেছে,আজ শুক্রবার সকালে পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে সালেমা বিবির সঙ্গে তার এক পুত্রবধূর মধ্যে ঝামেলা হয় । দু’জনের বাকবিতণ্ডার সময় সালেমা বিবির স্বামী হোসেন আলী মন্ডল চলে আসে । হোসেন আলী তার পুত্রবধূর পক্ষ নিলে সালেমা বিবির সঙ্গে তার ঝামেলা বাধে । তাদের দু’জনের বচসা চলাকালীন হোসেন আলী একটি পাথর দিয়ে সালেমা বিবির মাথায় সজোরে আঘাত করে বলে অভিযোগ ।
জানা যায়,পাথরের আঘাতে বৃদ্ধার মাথা ফেটে ব্যাপক রক্ত ক্ষরণ শুরু হয় । পরিবারের অনান্য সদস্যারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় । বৃদ্ধার মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে । এদিকে স্বামীর এই প্রকার হিংস্র আচরণে ক্ষিপ্ত সালেমা বিবি বলেন, ‘আমি ওকে ছাড়ব না । আমি থানায় অভিযোগ দায়ের করে ওকে জেলে ঢোকাব ।’ সেই সাথে তিনি জানান যে তার স্বামী হোসেন আলী মন্ডল হুঁশিয়ারি দিয়েছেন যে থানা পুলিশ করেও তার কেউ কিছু করতে পারবে না । যদিও স্ত্রীর উপর হামলার বিষয়ে অভিযুক্ত স্বামীর কোনো মতামত পাওয়া যায়নি ।।

Previous Post

রম্য রচনা : স্মৃতির প্রথম পাতা

Next Post

বিয়ের কার্ড দেখিয়ে জামিন পেল অস্ত্র আইনে ধৃত যুবক

Next Post
বিয়ের কার্ড দেখিয়ে জামিন পেল অস্ত্র আইনে ধৃত যুবক

বিয়ের কার্ড দেখিয়ে জামিন পেল অস্ত্র আইনে ধৃত যুবক

No Result
View All Result

Recent Posts

  • নিউজক্লিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইডি, ১৮৪ কোটি টাকার জরিমানা নোটিশ জারি করল
  • রাজপাল যাদবের পর অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত
  • প্রেমের পথে “কাঁটা” স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 
  • কাটোয়া রেলস্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল 
  • আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.