• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রায়গঞ্জে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সরকারি কর্মীর

Eidin by Eidin
December 14, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
রায়গঞ্জে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু সরকারি কর্মীর
5
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রায়গঞ্জ(উত্তর দিনাজপুর), ১৪ ডিসেম্বর : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুটআউট । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক সরকারি কর্মীর । মৃতের নাম দীনেশ সাহা । তিনি রায়গঞ্জের বীজ নিগমের চর্তুথ শ্রেণির কর্মী ছিলেন। বুধবার রাত প্রায় ৯টা নাগাদ রায়গঞ্জ শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের তুলসীপাড়ার হরিসভা মাঠ সংলগ্ন রাস্তায় দীনেশ সাহাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতী । তার বুকে এবং পিঠে গুলি লাগে । পরে পুলিশ গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । আজ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ব্যক্তিগত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে । পুলিশ মৃতের কাকা এবং ভাইপোকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে ।
জানা গেছে,রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় পৈতৃক বাড়ি রয়েছে দীনেশ সাহার । এর আগে তিনি কর্মসূত্রে মালদহে ছিলেন । মাস চারেক তিনি রায়গঞ্জের উদয়পুর এগ্রিকালচার ফার্মের এগ্রিকালচার কৃষি বীজ নিগম দফতরে বদলি নিয়ে চলে আসেন । হরিসভা মাঠ এলাকার একটি ভাড়াবাড়িতে তিনি পরিবার নিয়ে থাকছিলেন । বুধবার সন্ধ্যায় কিছু টুকিটাকি কেনাকাটা করতে বের হয়েছিলেন দীনেশ বাবু । কেনাকাটা সেরে ফেরার পথেই হরিসভা মাঠ সংলগ্ন রাস্তায় তাকে গুলি চালিয়ে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।।

Previous Post

মধ্যপ্রদেশে খোলা জায়গায় মাংস- ডিম বিক্রি নিষিদ্ধ, নিষিদ্ধ হল অনিয়ন্ত্রিত মাইকের ব্যবহার

Next Post

সংসদে হামলার মূল পরিকল্পনাকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা এক স্কুল শিক্ষক

Next Post
সংসদে হামলার মূল পরিকল্পনাকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা এক স্কুল শিক্ষক

সংসদে হামলার মূল পরিকল্পনাকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা এক স্কুল শিক্ষক

No Result
View All Result

Recent Posts

  • কেন্দ্রীয় মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের ইঙ্গিত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  
  • অস্ট্রেলিয়াকে ৩-০ সেটে হারিয়ে এভিসি পুরুষ কাপ ২০২৬-এর গ্রুপ পর্ব অপরাজিতভাবে শেষ করল ভারত 
  • এরাজ্যেও কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি,উত্তরাখণ্ড- গুজরাট-অসমের পর বাংলা হবে ইউসিসি লাগু করা চতুর্থ রাজ্য 
  • এয়ার ইন্ডিয়া ফ্লাইটে হামলায় প্রথমবারের মতো খালিস্তানি সন্ত্রাসীদের নাম প্রকাশ করল কানাডার গোয়েন্দা সংস্থা
  • অর্থনৈতিক সমৃদ্ধি, শারীরিক পুষ্টি এবং মানসিক শান্তি আনতে ঋগ্বেদে উল্লিখিত গোমাতার এই মন্ত্র পাঠ করুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.