• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দমদমের দম্পতির গড়া ‘প্রজ্বলন’ থেকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে দুঃস্থ পড়ুয়াদের মাঝে

Eidin by Eidin
November 30, 2023
in রকমারি খবর
দমদমের দম্পতির গড়া ‘প্রজ্বলন’ থেকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে দুঃস্থ পড়ুয়াদের মাঝে
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

নীহারিকা মুখার্জ্জী,দমদম,৩০ নভেম্বর : বর্তমান যুগে ‘প্রফিট’ যেখানে মূল লক্ষ্য সেখানে সত্যিকারের পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে আসে কেউ কেউ। আজ যতই সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক না কেন এখনো সমাজে অর্থনৈতিক দিক থেকে পেছিয়ে পড়া বহু মেধাবী ছাত্রছাত্রীর অস্তিত্ব আছে। অর্থের অভাবে এদের কেউ কেউ মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় । ক্ষুদ্র পরিসরে দীর্ঘদিন ধরেই এইসব অভাবী ছাত্রছাত্রীদের একাংশের পাশে আছে দক্ষিণ দমদমের সর্ণালী ও পঙ্কজ দম্পতি । নিজেদের এলাকায় স্বল্প বা বিনা বেতনে বহু ছাত্রছাত্রী এদের সাহায্য পেয়ে চলেছে। শিক্ষাদানের জন্য এরা গঠন করে ‘প্রজ্বলন’ এবং তারই মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। বেশী সংখ্যক ছেলেমেয়ের কাছে পৌঁছানোর জন্য এবার অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনে শিক্ষা প্রদান করার জন্য এগিয়ে এলেন এই দম্পতি ।
অর্থনৈতিক দূরবস্থা মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের পথে যাতে কোনোরকম বাধা হয়ে না দাঁড়ায় সেই জন্য ২০২৪ এর শুরু থেকেই তারা তাদের এই কর্মকাণ্ড শুরু করতে চলেছে। জানা যাচ্ছে পঞ্চম থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য তাদের এই প্রচেষ্টা। স্বল্প বা বিনা বেতন হলেও এরা কখনোই‌ শিক্ষার মানের সাথে সমঝোতা করেনি। সর্বদা উন্নত মানের শিক্ষা প্রদান করে আসছে। ইতিমধ্যে মধ্যে এদের সহযোগিতায় অনেকেই প্রতিষ্ঠা লাভ করেছে।
প্রসঙ্গত, শিক্ষা প্রদান ছাড়াও দীর্ঘদিন ধরে এই দম্পতি যুগল নিজেদের সীমিত সামর্থ্য নিয়ে বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক কর্মকাণ্ড করে আসছে।
এই দম্পতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন বিরাটির ‘আদরবাসা’-র অর্পিতা ইন্দ্র। তিনি বললেন ‘চলার পথে অনেক বাধা আসবে, তাদের উদ্দেশ্য নিয়ে অনেকেই কটু কথা বলবে। দৃঢ়তার সঙ্গে যদি তারা এইসব বাধার মোকাবিলা করতে পারে তাহলে তাদের এই প্রচেষ্টা অবশ্যই সফল হবে। অর্পিতা দেবী নিজেও লকডাউনের সময় থেকে বেশ কিছু শিশুকে শিক্ষাদান করে চলেছেন।’
‘প্রজ্বলন’ এর পক্ষ থেকে সর্ণালী দেবী বললেন,’লাভ নয় আমাদের লক্ষ্য পরিষেবা দেওয়া। আশাকরি আমরা লক্ষ্যচ্যুত হব না ।’।

Previous Post

সিরিয়ালের অভিনেত্রীর উদ্দাম নৃত্য, ভিডিও তুললো মেয়ে

Next Post

দেবী নয়, জাগ্রতা নারী

Next Post
দেবী নয়, জাগ্রতা নারী

দেবী নয়, জাগ্রতা নারী

No Result
View All Result

Recent Posts

  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • সিপিএমপন্থী আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করলেন তারই এক জুনিয়র মহিলা আইনজীবী ! 
  • বামফ্রন্ট ও কংগ্রেস শাসিত কেরালা কিভাবে ইসলামপন্থী সন্ত্রাবাদের এপিসেন্টার হয়ে উঠেছে তার পরিসংখ্যান তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 
  • পথে মসজিদ থাকার কারণে হিন্দু ধর্মীয় শোভাযাত্রার বিরোধিতা ; তামিলনাড়ুর উথামাপালায়মে উত্তেজনা 
  • চট্টগ্রাম নগরীতে হিন্দু যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.