• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পড়ার জন্য মা শাসন করায় অভিমানে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

Eidin by Eidin
November 19, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
পড়ার জন্য মা শাসন করায় অভিমানে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী
মৃত ছাত্রী অনন্যা কোঁয়ার ওরফে মিষ্টি ।
16
SHARES
229
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ নভেম্বর : সকালে পড়তে না বসায় মেয়েকে বকাঝকা করেছিলেন মা । আর সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল মেয়ে । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কাঁটারি গ্রামের ঘটনা । মৃতার নাম অনন্যা কোঁয়ার ওরফে মিষ্টি (১৫) । এদিন সকালে বাড়ির একটা ঘরের সিলিং ফ্যান থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন । তাকে উদ্ধার করে তড়িঘড়ি ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । পুলিশ কিশোরীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
জানা গেছে,কাঁটারি গ্রামের বাসিন্দা মনোরঞ্জন কোঁয়ারের একমাত্র মেয়ে অনন্যা । মেয়েটি ভাতার গার্লস হাইস্কুলে নবম শ্রেণিতে পপড়াশোনা করত । মনোরঞ্জনবাবু বর্ধমানে একটি সংস্থায় কাজ করেন। এদিন সকালে বাড়িতে ছিলেন মনোরঞ্জনবাবু স্ত্রী ও মেয়ে । পরিবার সূত্রে জানা গেছে,সকালের দিকে অনন্যা পড়তে বসায় দেরি করায় তার মা বকাঝকা করেন । এরপর নিজের ঘরে চলে যায় অনন্যা । পরে টিফিন খাওয়ার জন্য মনোরঞ্জনবাবুর স্ত্রী তার মেয়েকে ডাকতে ঘরে গেলে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে তার মেয়ে । কিশোরীর মা চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করেন । এরপর তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।

Previous Post

নষ্ট ছেলের উপাখ্যান

Next Post

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ‘ধুম’ পরিচালক সঞ্জয় গাধভির

Next Post
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ‘ধুম’ পরিচালক সঞ্জয় গাধভির

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল 'ধুম' পরিচালক সঞ্জয় গাধভির

No Result
View All Result

Recent Posts

  • শুক্র গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : এই স্তোত্র পাঠে জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস
  • রাতভর তালিবানের ব্যাপক হামলায় ৫৫ পাক সেনা খতম, ১৯ পাকিস্তানি পোস্ট ও একটি বিমান ধ্বংস ; “ভারতের প্রতিনিধি তালিবান”দের দেখে নেওয়ার হুমকি পাকিস্থানি প্রতিরক্ষামন্ত্রীর
  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশাল জয় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.