• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হেমতাবাদে যুবককে পিটিয়ে খুন, পালাতক অভিযুক্ত দম্পতি

Eidin by Eidin
November 9, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
হেমতাবাদে যুবককে পিটিয়ে খুন, পালাতক অভিযুক্ত দম্পতি
6
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হেমতাবাদ(উত্তর দিনাজপুর),০৮ নভেম্বর : বাড়িতে গবাদি পশু ঢুকে পরার অপরাধে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মৃত যুবকের প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি অঞ্চলের শাসন সংলগ্ন বালুপাড়া গ্রামে । পুলিশ জানিয়েছে,মৃত যুবকের নাম রাজু আলী (২২)। এই ঘটনায় রাজুর প্রতিবেশী দম্পতি হাকিমুদ্দিন আলী ও হালিমা বিবির বিরুদ্ধে বুধবার রাতে হেমতাবাদ থানায় একটা নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ জানিয়েছে,অভিযুক্ত দম্পতি পলাতক । তাদের সন্ধান চলছে ।
জানা গেছে,বালুপাড়া গ্রামের বাসিন্দা মৃত যুবক রাজু আলীর বাড়িতে কিছু গরু,ছাগল প্রভৃতি গবাদি পশু রয়েছে । বুধবার সকালে গবাদি পশুগুলিকে ছেড়ে দিয়েছিলেন রাজু । কিন্তু কয়েকটা পশু গিয়ে প্রতিবেশী হাকিমুদ্দিন আলীর বাড়িতে গিয়ে ঢুকে পড়ে । তানিয়ে রাজুর সঙ্গে হাকিমুদ্দিন ও তার স্ত্রী হালিমা বিবির মধ্যে বচসা শুরু হয় । অভিযোগ, বচসার মাঝে ওই দম্পতি লাঠিসোঁটা নিয়ে রাজুর উপর চড়াও হয়ে বেদম মারধর করে । রাজু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দম্পতি পালিয়ে যায় । এরপর যুবকের পরিবার তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্লক হাসপাতালে নিয়ে যায় । কিছু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের । পরে হাসপাতাল কর্তপক্ষের কাছ থেকে খবর পেয়ে যুবকের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । আজ বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । এদিকে বুধবার রাত প্রায় ১২ টা নাগাদ অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে হেমতাবাদ থানায় খুনের অভিযোগে একটি এফআইআর রজু করেছে মৃত যুবকের পরিবার ।।

Previous Post

শিলিগুড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা

Next Post

ভিন রাজ্যের ট্রাক চালককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ টোলকর্মী

Next Post
ভিন রাজ্যের ট্রাক চালককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ টোলকর্মী

ভিন রাজ্যের ট্রাক চালককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ টোলকর্মী

No Result
View All Result

Recent Posts

  • তালিবানের হামলার পর ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করল পাকিস্তান ; পাক তথ্যমন্ত্রীর দাবি : “১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত করেছি”
  • শুক্র গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : এই স্তোত্র পাঠে জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস
  • রাতভর তালিবানের ব্যাপক হামলায় ৫৫ পাক সেনা খতম, ১৯ পাকিস্তানি পোস্ট ও একটি বিমান ধ্বংস ; “ভারতের প্রতিনিধি তালিবান”দের দেখে নেওয়ার হুমকি পাকিস্থানি প্রতিরক্ষামন্ত্রীর
  • ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিত করল কেরালা হাইকোর্ট
  • শিলিগুড়িতে জনজাতি সুরক্ষা মঞ্চের উত্তরকন্যা অভিযানে  লাঠিচার্জ, চললো জলকামান ও কাঁদানে গ্যাস ; প্রতিবাদে সরব হলেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.