• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : কন্যারত্ন

Eidin by Eidin
October 1, 2023
in ব্লগ
কবিতা : কন্যারত্ন
18
SHARES
261
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

স্বর্গে বাতি জ্বালবে শুধু ছেলেই
মেয়ের বুঝি বাতি জ্বালা বারণ,
আসল কথা মানুষ হওয়া চাই
অধিকারের সেটাই আসল কারন।

বেদ বলো কিংবা মহাভারত
গুনী মেয়ের সব খানেতে জয়,
দেবতাগন দারুন বিপদকালে
দুর্গা মায়ের শরণাপন্ন হয়।

বিদ্যাসাগর জ্বেলেছে যে বাতি
মেয়ের হাতে উপচে পড়া বই,
আজ জানে সে বাঁচতে হবে তাকে
নিজেই বানায় বড় হবার মই।

অনেকটা পথ এগিয়েছো তবু
চলতে হবে আরো আরো পথ,
মাটি থেকে আকাশ সবখানে
আজকে মেয়ে হাঁকায় স্বপ্নরথ।

দয়া মায়া মমতা বুকে থাক
মানুষ হয়ে উঠুক যত মেয়ে,
বাবামায়ের গর্বে ভরা বুক
সেই খুশিতে অমনি যাবে ছেয়ে।

যুগ ছুটেছে যুগান্তরের পানে
তবু কেন অন্ধকারের গান,
মেয়ে হলে খুশিতে দীপ জ্বেলো
মেয়ে মানে গোলাভরা ধান।

পাল্টে যাক আদ্যিকালের কথা
“পুত্রলাভে স্বর্গলাভ হয়”,
বলছে সমাজ, মানুষ না হলে
পুত্র নিয়ে ডোবার বেশি ভয়।

কন্যাও গো রত্ন হতে পারে
হতে পা‌রে হীরের চেয়েও দামী,
ওপর দিকে দৃষ্টি মেলে তবে
কন্যা তোমায় দেখতে চাই আমি।।

Previous Post

নাশকতা চালানোর কাজে সহয়তা করতে ইসলামিক স্টেটের জন্য ড্রোন তৈরি করে গ্রেফতার ব্রিটেনের পিএইচডি ইঞ্জিনিয়ারিং ছাত্র

Next Post

কুখ্যাত সন্ত্রাসী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ ভারতের মোস্ট ওয়ান্টেড মুফতি কায়সার ফারুক খতম

Next Post
কুখ্যাত সন্ত্রাসী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ ভারতের মোস্ট ওয়ান্টেড মুফতি কায়সার ফারুক খতম

কুখ্যাত সন্ত্রাসী হাফিজ সাঈদের ঘনিষ্ঠ ভারতের মোস্ট ওয়ান্টেড মুফতি কায়সার ফারুক খতম

No Result
View All Result

Recent Posts

  • প্রধানমন্ত্রী মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে নিয়ে রাহুল গাঁধি ও সন্দীপ দীক্ষিতের নোংরা ইঙ্গিত, আবারও উন্মোচিত হল কংগ্রেসের নারী-বিদ্বেষী অবস্থান 
  • কমিউনিস্টরা সব বিদেশী,১৫ বছর যারা ছিল তারা সুরাবর্দির নাতিপুতি,ক্ষমতার লোভে দেশভাগ করেছিল কংগ্রেসের একটা পরিবার  : ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ অনুষ্ঠানে কথিত সেকুলার দলগুলিকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • দিল্লিতে প্রকাশ্যে ‘বিজয় দিবস’ উদযাপন করবে তালিবান 
  • আরজি করের ‘অভয়া’র ধর্ষণ-খুন কান্ডে মমতা ব্যানার্জির গ্রেপ্তারির দাবি জানালেন অগ্নিমিত্রা পাল 
  • আরবির পাশাপাশি পড়ানো হয় সংস্কৃত, প্রার্থনায় গাওয়া হয় রাষ্ট্রগীত বন্দেমাতরম : ওড়গ্রাম চতূষ্পল্লি হাই মাদ্রাসা যেন সর্বধর্মের মিলন ক্ষেত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.