• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিব মন্দিরে নামাজ পড়ার অভিযোগে গ্রেফতার মহিলা ও তার মেয়েসহ ৩

Eidin by Eidin
September 18, 2023
in দেশ
শিব মন্দিরে নামাজ পড়ার অভিযোগে গ্রেফতার মহিলা ও তার মেয়েসহ ৩
9
SHARES
126
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,১৮ সেপ্টেম্বর : যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর লাগাতার চেষ্টা চলছে । এবার উত্তর প্রদেশের বেরিলির একটি শিব মন্দিরে এক মুসলিম মহিলা ও তার মেয়ে গিয়ে নামাজ পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে কেসারপুর গ্রামের প্রধানের স্বামী প্রেম সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নাজিরা (৩৮) ওই মহিলা, তার মেয়ে সাবিনা (১৯) ও মন্দিরের পুরোহিত চমন শাহ মিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে । এলাকার সার্কেল অফিসার (সিও) গৌরব সিং জানিয়েছেন যে মহিলা ও তাঁর মেয়ে পুরোহিতের পরামর্শে মন্দির চত্বরে নামাজ পড়েছিলেন বলে অভিযোগ । ধৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা রজু করা হয়েছে ।
জানা গেছে,শুক্রবার ঘটনাটি ঘটেছে । সকালের দিকে ভগবান মহাদেবের নিত্যসেবা করছিলেন পুরোহিত চমন শাহ মিয়ান । সেই সময় মন্দিরে আসেন নাজিরা ও তার মেয়ে সাবিনা । এদিকে নামাজের সময় উত্তীর্ণ হওয়ায় মা ও মেয়েকে মন্দিরে বসেই নামাজ পড়ার পরামর্শ দেন পুরোহিত । বিষয়টি মন্দিরে পূজো দিতে আসা শ্রদ্ধালুদের নজরে পড়ে গেলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় । ক্রমে ঘটনার কথা গ্রামে চাওড় হতেই তোলপাড় শুরু হয়ে যায় । শেষে গ্রামের প্রধানের স্বামী এনিয়ে থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করলে পুরোহিতসহ ৩ জনকে গ্রেফতার করে ।

Video1: What #rightwing showed, video2: What happened before
Pls decide whether these women were offering namaz or praying a #Hindu God.
Visuals R from UP's Bareilly where these women from Delhi R booked for outraging religious sentiments & criminal conspiracy and sent to jail pic.twitter.com/hDi0fj4R6z

— Kanwardeep singh (@KanwardeepsTOI) September 17, 2023


জানা গেছে,প্রেম সিং-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে,আইপিসির ২৯৫ এ ধারা (ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়া কাজ) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । ধৃতদের আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয় । বিষয়টি পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।।

Previous Post

ফের আফগান শরণার্থীদের গ্রেফতার করল তুরস্ক

Next Post

সংসদের বিশেষ অধিবেশন সংক্ষিপ্ত হলেও এটি হবে ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Next Post
সংসদের বিশেষ অধিবেশন সংক্ষিপ্ত হলেও এটি হবে ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংসদের বিশেষ অধিবেশন সংক্ষিপ্ত হলেও এটি হবে ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

No Result
View All Result

Recent Posts

  • “আল্লাহর ইচ্ছায় মুসলিমদের মধ্যে  বিভাজন করো না” : আফগানিস্তান ও পাকিস্তানের উদ্দেশ্যে মোজতবা খোমিনির নামে একটি বার্তা প্রকাশ করা হল 
  • “বহিরাগত” প্রার্থীকে মেনে নিতে না পেরে জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন কালনায় বিজেপির মণ্ডল সভাপতিরা ; প্রার্থী বললেন : “তৃণমূল পয়সা দিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে এইসব করাচ্ছে”
  • চতুর্থবার ক্ষমতায় এলে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ; সেই সাথে বাংলাকে “পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র” হিসেবে গড়ে তোলার “অঙ্গীকার” করলেন
  • পাকিস্তানের হামলা থেকে নিজেদের বাঁচাতে নিরীহ আফগানিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তালিবান : ফ্রিডম ফ্রন্ট 
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আজিম ও আজাদ গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ,ধৃতদের হিন্দু বলে চালাতে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে বাম-উদারপন্থী চক্র 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.