• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : কেউ কি আছো

Eidin by Eidin
September 17, 2023
in ব্লগ
কবিতা : কেউ কি আছো
5
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

বিপন্ন ছায়া চাঁদের সবটুকু কলঙ্ক মেখে বসে আছে পাশে ,
আমি তখনও নিঃশব্দের বুকে কান পেতে আছি !
হাতের আঙ্গুল গলে ফুরিয়ে যাচ্ছে রাত্রি …
এই নক্ষত্রের আলো মাখা কত মুহুর্ত গিলে ফেলেছে নতুন পৃথিবী ।

আমি বোধহয় এখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে ছোট্ট ঘরে বন্ধ হয়ে আছি ,
বহুদিন হল পেঁচার ডাক শুনিনি …
বহুদিন হল এ ঠোঁটে শিশির ঝরেনি …
বহুদিন হল আমার পা দূর্বার আদর পায়নি …
কেউ কি আছো বৃদ্ধ গাছের মত কিছু ? যাকে আরও একবার জাপটে ধরতে পারি ।
কেউ কি আছো আদিম সেই গভীর বাড়ন্ত শিকড় ?
এসো মাটির কোমলতা নিয়ে আরও একবার জড়িয়ে ধরি ।

ঘুমন্ত সভ‍্যতার বুক থেকে গন্ধ ভেসে আসে … ওই দূরের কাশবন এখন বোবা ল্যাম্পপোস্ট একলা পিচের রাস্তা !
এই নগর পেরিয়ে যাবো আমি দূরে আরও দূরে ওই মরা নদীর শেষ প্রান্তে ,
কেউ কি আছো ইশ্বরের মত কিছু ?
দেখো এই ক্ষত আমার নয় …
এই কালো ছায়া আমার নয় …
সব অন্ধকার নিয়ে দেখো
আমার দুচোখে শুধু রাতজাগা নক্ষত্রের আলো দেখতে পাবে ।।

Previous Post

জান্নাতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করল মাদ্রাসার শিক্ষক, ধরা পড়তেই শিক্ষকের সাফাই ‘শয়তান প্ররোচনায়’ কুকর্ম করে ফেলেছে

Next Post

সন্ত্রাসীদের বাঁচাতে ফায়ার সাপোর্ট দিয়েও ব্যার্থ পাকিস্তান সেনা, খতম ৩ সন্ত্রাসবাদী

Next Post
সন্ত্রাসীদের বাঁচাতে ফায়ার সাপোর্ট দিয়েও ব্যার্থ পাকিস্তান সেনা, খতম ৩ সন্ত্রাসবাদী

সন্ত্রাসীদের বাঁচাতে ফায়ার সাপোর্ট দিয়েও ব্যার্থ পাকিস্তান সেনা, খতম ৩ সন্ত্রাসবাদী

No Result
View All Result

Recent Posts

  • ইসরায়েল সফরে “নেসেট পদক”  প্রাপ্ত প্রথম ব্যক্তিত্ব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • বাবার বাইকে চড়ে দিদির সাথে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক দিদি  
  • বচসার মাঝে জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে 
  • সোনার গহনা হাতাতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.