• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু টোটো চালক সহ দুই যুবকের

Eidin by Eidin
September 6, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু টোটো চালক সহ দুই যুবকের
শোকার্ত পরিবার পরিজন । ভাতার । বুধবার ।
27
SHARES
384
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান)০৬ সেপ্টেম্বর : অজানা গাড়ির ধাক্কায় টোটোচালক সহ দুই যুবকের মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । মৃতরা হলেন ভাতার থানার হাড়গ্রামের বাসিন্দা দেবদূত হাজরা (২৯) এবং তাঁর মাসতুতো ভাই ব্রজকিশোর চৌধুরী (২০) । ব্রজকিশোরের বাড়ি শক্তিগড় থানার ন’পাড়া গ্রামে । মঙ্গলবার রাতে ভাতার-মালডাঙ্গা রোডে নাসিগ্রামের হরিহর বটতলার কাছে দুর্ঘটনার পর খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের জন্য আজ বুধবার মৃতদেহ দুটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ঘাতক গাড়িটির সন্ধান চলছে ।
জানা গেছে,দেবদূত হাজরা দূর্ঘটনাগ্রস্ত টোটোর চালক । তিনি বিবাহিত । বাড়িতে তার দেড়বছরের সন্তান ও স্ত্রী রয়েছেন । অপরদিকে ব্রজকিশোর বাবা মায়ের একমাত্র ছেলে । সোমবার হাড়গ্রামে গ্রাম্যদেবী মনসার পুজো ছিল । সেই কারনে পূজোর দিন হাড়গ্রামে এসেছিলেন ব্রজকিশোর । দেবদূতের পিসির বাড়ি নাসিগ্রামে । পিসতুতো ভাই বিশ্বজিৎও পূজো উপলক্ষে হাড়গ্রামে আসেন ।
জানা গেছে,মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর পিসতুতো ভাই বিশ্বজিৎকে নিজের টোটোয় চাপিয়ে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলে দেবদূত । সঙ্গে ছিল ব্রজকিশোরও । বিশ্বজিৎকে বাড়ি পৌঁছে দেওয়ার পর বাড়ি ফেরার পথে নাসিগ্রামের হরিহর বটতলার কাছে আসতেই একটি অজানা গাড়ি টোটোতে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । দূর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দেবদূত ও ব্রজকিশোর । সেই সময় প্রবল বৃষ্টিপাত চলায় সড়ক পথে লোকজনও ছিল না ।
জানা গেছে, বেশ কিছুক্ষণ পরে রাত্রি প্রায় ১০ টা নাগাদ নাসিগ্রামের এক টোটোচালক ভাতার বাজার থেকে বাড়ি ফেরার সময় ওই দুজনকে সড়কপথে পড়ে থাকতে দেখেন । তারাই গ্রামে খবর দেন । এরপর লোকজন জড়ো হয়ে যায় দূর্ঘটনাস্থলে । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে আনে । কিন্তু শেষ রক্ষা হয়নি । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।

Previous Post

প্রেমের টানে রাজস্থানের প্রেমিক রোশন সিংয়ের কাছে পালিয়ে এলেন বাংলাদেশি প্রেমিকা উম্মে হাবিবা

Next Post

চুপিসারে বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিকের উপর ছুরি দিয়ে হামলা চালালো সুইডেনের মুসলিম শরনার্থী

Next Post
চুপিসারে বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিকের উপর ছুরি দিয়ে হামলা চালালো সুইডেনের মুসলিম শরনার্থী

চুপিসারে বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিকের উপর ছুরি দিয়ে হামলা চালালো সুইডেনের মুসলিম শরনার্থী

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 
  • “দলে দলে ঢপবাজ, ফেরেববাজ, ৪২০ তৃণমূল সরকারের “যুব সাথী’র ফর্ম ফিলাপ করবেন” : রাজ্যের বেকারদের পরামর্শ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “সঙ্গে ‘চাকরি চায় বাংলা’ ফর্মও দেবেন” 
  • এক গোষ্ঠীর হুমকির জেরে পার্টি অফিস খুলতে পারছে না অন্য গোষ্ঠী ! ভোটের মুখেই রায়নায় দুই গোষ্ঠীর দ্বন্দ্ব মাথাব্যাথার কারন হয়ে গেছে শাসকদলের 
  • চাঁচলে রাজনৈতিক প্রতিহিংসা ! পঞ্চায়েতে কংগ্রেসকে জেতানোয় গোটা গ্রামকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রাখার অভিযোগ 
  • ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী ; ফলাফল অনেক বেশি ধ্বংসাত্মক হতে চলেছে বলে অনুমান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.