• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তানের রহস্যময়ী মহিলা সীমা হায়দার এখন ভারতের গোয়েন্দাদের র‍্যাডারে

Eidin by Eidin
July 12, 2023
in দেশ
পাকিস্তানের রহস্যময়ী মহিলা সীমা হায়দার এখন ভারতের গোয়েন্দাদের র‍্যাডারে
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়ডা,১২ জুলাই : প্রেমের টানে চার সন্তানকে নিয়ে পালিয়ে আসা মহিলা সীমা হায়দারকে নিয়ে এখন তোলপাড় ভারত ও পাকিস্তান । এদিকে ওই মহিলার কিছু বিষয় নিয়ে উঠছে একাধিক প্রশ্ন,দেখা দিয়েছে উদ্বেগও । মহিলার কথায় তিনি পঞ্চম শ্রেণী উত্তীর্ণ । কিন্তু তাঁর কথাবার্তায় অল্প শিক্ষার কোনো ছাপ নেই । হিন্দি, ইংরেজি ও উর্দু ভাষাতে সাবলীল ওই মহিলাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা গেছে । এছাড়া মহিলার একাধিক জন্মের শংসাপত্র,আধার কার্ড,ভাঙা মোবাইল ঘিরে সন্দেহ দেখা দিয়েছে । ফলে এখন প্রশ্ন উঠছে,নিছক প্রেম নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে । প্রেমের আড়ালে কি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করতে ভারতে এসেছেন ওই মহিলা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে এখন ।
জানা যাচ্ছে,সীমা হায়দারের কাছ থেকে ১টি পাকিস্তানি সিমকার্ড, ৪টি মোবাইল ফোন, ৪ টি জন্ম শংসাপত্র(যেখানে বয়স আলাদা),একটি পাকিস্তান আইডি কার্ড,বিবাহ নিবন্ধন সার্টিফিকেট, ৩ টি আধার কার্ড,৬ টি পাসপোর্ট,পোখরা থেকে দিল্লি বাসের টিকেট, ২ টি ভিসিআর ক্যাসেট উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশ । কিন্তু সীমার কাছে থেকে পাওয়া ৪ টি মোবাইল ফোনের মধ্যে একটি পাকিস্তানি মোবাইল ভাঙা অবস্থায় পাওয়া গেছে । যা ঘিরে রহস্য দানা বাঁধছে । খতিয়ে দেখা হচ্ছে কেন ভাঙা ফোন রেখেছিলেন সীমা? সীমা জানায় তার পাকিস্তানি ফোন নষ্ট হয়ে গেছে । সীমার পাকিস্তানি ফোন কীভাবে ভেঙে গেল? এর উত্তরও খুঁজছে পুলিশ । এছাড়া সীমা হায়দারের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে অনেক চ্যাটও মুছে ফেলা হয়েছে । পুলিশ চ্যাট মুছে ফেলার বিষয়েও জিজ্ঞাসাবাদ করছে সীমাকে ।
সীমার বয়সের বিবৃতিতেও অমিল রয়েছে। সীমার পরিচয়পত্রে জন্ম তারিখ পয়লা জানুয়ারী ২০০২ । সেই অনুযায়ী, সীমা হায়দারের বয়স এখন ২১ বছর, কিন্তু সীমা তার বয়স বলেছে ২৭ বছর। এমতাবস্থায় এটা পরিষ্কার যে হয় সীমা মিথ্যা বলছে নাকি তার পরিচয়পত্র জাল । শুধু তাইই নয়, সীমা হায়দারের কাছ থেকে ৪টি জন্ম শংসাপত্র, ৩টি আধার কার্ড ও ৬টি পাসপোর্ট নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে । একজনের এত পরিমান জন্ম শংসাপত্র ও পাসপোর্ট কেন ও কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তা খতিয়ে দেখছে গোয়েন্দারা ।
এদিকে সীমা হায়দার সঙ্গে তাঁর স্বামী গোলাম হায়দারের ফোনে কথা বলানোর ব্যবস্থা করিয়ে দেয় বৈদ্যুতিক চ্যানেল টিভি ৯ ভারতবর্ষ । সেখানে সীমা তার প্রাক্তন স্বামীকে তালাক দেওয়ার অনুরোধ করেন । সীমা দাবি করেন,ভারতে থাকলে তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে । যদিও গোলাম হায়দার তালাক দিতে অস্বীকার করেছেন ।।

Previous Post

ছাত্রকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদ্রাসার সমকামী শিক্ষক

Next Post

কবিতা : কথা দিলাম

Next Post
কবিতা : কথা দিলাম

কবিতা : কথা দিলাম

No Result
View All Result

Recent Posts

  • বাসন্তীতে বিজেপির মিছিলে “লুঙ্গি-হাওয়াই চটি” পরা দুষ্কৃতীদের হামলা,পুলিশ ও বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে লাঠিপেটা, আহত এসআইসহ বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী ; কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের 
  • ‘ইরানিস ফর পিস’-এর জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান বলিউড অভিনেতা বোমান ইরানি , তবে শর্ত হলো ট্রাম্পকে একটা বড় গ্যাস সিলিন্ডার নিয়ে দাদর পার্সি কলোনিতে তার বাড়িতে বৈঠকে বসতে হবে 
  • প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘মানহানিকর’ এআই ভিডিও প্রকাশের দায়ে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের
  • বেঙ্গালুরুতে পদদলিত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করল বিসিসিআই
  • তৃণমূলের প্রতীক এঁকে উসকানিমূলক দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা পূর্বস্থলীতে, প্রতিবাদে পথ অবরোধ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.