• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপি কর্মীকে মারধরের পর বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

Eidin by Eidin
July 9, 2023
in রাজ্যের খবর
বিজেপি কর্মীকে মারধরের পর বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে
6
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হেমতাবাদ(উত্তর দিনাজপুর), ০৯ জুলাই : শনিবার পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে । হিংসায় এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগর গ্রাম পঞ্চায়েতের সন্তরা গ্ৰামে । ওই গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বর্মন(২৫) নামে এক বিজেপি কর্মীকে মারধরের পর বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ উঠেছে । অভিযুক্ত সাদেক আলম নামে এক সিভিক ভলান্টিয়ার । ক্ষিপ্ত জনতা তাকে বেদম পিটিয়ে বিএসএফের হাতে তুলে দেয় ।
মৃত যুবকের দাদা সঞ্জিত বর্মনের অভিযোগ, আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে ওই সিভিক ভলান্টিয়ার । বিজেপি করার জন্যই খুন হতে হল আমার ভাইকে ।’ মৃতের স্ত্রী জানান,তাঁর চোখের সামনেই ঘটনাটি ঘটেছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পরিবারের আশঙ্কা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে পুলিশ ।
জানা গেছে,মেধাবী ছাত্র ছিলেন প্রসেনজিৎ বর্মন । তিনি হেমতাবাদ এক নম্বর মণ্ডলের সহ সভাপতি বিপ্লব বর্মনের ভাগনা । ব্যাঙ্গালুরু থেকে তিনি বিএসসি নার্সিং শেষ করার পর এমএসসি নার্সিংয়ে ভর্তি হয়েছিলেন প্রসেনজিৎ । শনিবার দুপুরে তিনি যখন সন্তরা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়েছিলেন তখনই কোনো বিষয় নিয়ে ১৫০ নম্বর বুথের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার সাদেক আলমের সঙ্গে তাঁর একপ্রস্থ বচসা হয় । তারপর বাড়ি চলে আসেন প্রসেনজিৎ । বিকেল চারটা নাগাদ প্রসেনজিৎকে বাড়ি থেকে ডেকে আনে সাদেক । তারপর ভোটকেন্দ্রের কিছুটা পাশে নিয়ে গিয়ে সে প্রসেনজিৎকে ব্যাপক মারধর করে তার শরীরে পরপর দুটি বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে দেয় বলে অভিযোগ । প্রসেনজিতের চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে । কিছু মানুষ প্রসেনজিৎকে তড়িঘড়ি হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু তার আগেই মৃত্যু হয় তাঁর । এদিকে খুনি সিভিক ভলান্টিয়ার সাদেক আলমকে ধরে বেদম মারধর শুরু করে গ্রামবাসীরা । পরে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় ।
পাশাপাশি নির্বাচন চলাকালিন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ধোয়ারাই এলাকায় নারায়ণ সরকার নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ । থেকে দুই কিলোমিটার দূরে পাট খেতের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ থানার পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে । মৃত ব্যক্তি তৃণমূল কর্মী ছিলেন । তবে কিভাবে তার মৃত্যু হলো তা স্পষ্ট নয়। গ্রামবাসীদের অনুমান তাকে খুন করা হয়েছে ।।

Previous Post

কর্নাটকে জৈন সন্ন্যাসীকে নৃশংসভাবে খুন, দেহ টুকরো টুকরো করে গভীর নলকূপে ফেলে দিল দুষ্কৃতীরা

Next Post

কবিতা : মহাভারতীয় অথবা নারীর সেকাল একাল

Next Post
কবিতা : মহাভারতীয় অথবা নারীর সেকাল একাল

কবিতা : মহাভারতীয় অথবা নারীর সেকাল একাল

No Result
View All Result

Recent Posts

  • পূর্ব বর্ধমান জেলার ভাতারে রামনবমীর শোভাযাত্রায় জলপ্লাবন
  • কাটোয়ার ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে গঙ্গার জলে পড়ে গিয়ে তলিয়ে গেল এক কিশোর, বিক্ষোভের জেরে বন্ধ ফেরি চলাচল 
  • বাসন্তীতে বিজেপির মিছিলে “লুঙ্গি-হাওয়াই চটি” পরা দুষ্কৃতীদের হামলা,পুলিশ ও বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে লাঠিপেটা, আহত এসআইসহ বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী ; কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের 
  • ‘ইরানিস ফর পিস’-এর জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান বলিউড অভিনেতা বোমান ইরানি , তবে শর্ত হলো ট্রাম্পকে একটা বড় গ্যাস সিলিন্ডার নিয়ে দাদর পার্সি কলোনিতে তার বাড়িতে বৈঠকে বসতে হবে 
  • প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘মানহানিকর’ এআই ভিডিও প্রকাশের দায়ে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.