• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আর্থিক প্রতারণা মামলায় আদালতে হাজিরা এড়ালেন অভিনেত্রী আমিশা প্যাটেল

Eidin by Eidin
June 21, 2023
in বিনোদন
আর্থিক প্রতারণা মামলায় আদালতে হাজিরা এড়ালেন অভিনেত্রী আমিশা প্যাটেল
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রাঁচি,২১ জুন : ছবি বানানোর নামে রাঁচির এক চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে আর্থিক প্রতারণা মামলায় আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল । পরপর দুবার তিনি আদালতে হাজিরা এড়িয়ে গেছেন । আজ বুধবার আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও মোহালিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে হাজিরা এড়িয়ে গেছেন আমিষা । এর আগে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি উকিলের মাধ্যমে আদালতের কাছে সময় চেয়েছিলেন ।
উল্লেখ্য, ছবি বানানোর নামে ঝাড়খণ্ডের রাঁচির আরগোরার বাসিন্দা চলচ্চিত্র প্রযোজক অজয় ​​কুমার সিংয়ের কাছ থেকে আমিষা প্যাটেল আড়াই কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ । চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জুনে ছবিটি মুক্তি না দিলে অজয় ​​টাকা দাবি করেন । এরপরে অভিনেত্রীর পক্ষ থেকে ওই বছর অক্টোবরে আড়াই কোটি এবং ৫০ লাখ টাকার দুটি চেক দেওয়া হয়েছিল, যা বাউন্স হয়েছিল। এরপর অজয় ​​সিং ২০১৮ সালের ১৭ অজয় ​​কুমার সিং সিজেএম আদালতে আমিশা প্যাটেল এবং তার ব্যবসায়িক অংশীদার কুণাল গ্রুমারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন । জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিগ্বিজয় নাথ শুক্লার আদালতে মামলার শুনানি চলছে । শনিবার আমিশা প্যাটেল আদালতে আত্মসমর্পণ করেন এবং তিনি জামিন পান । পরবর্তী শুনানির সময় তাকে আদালতে সশরীরে হাজির করার নির্দেশ দেয় আদালত । কিন্তু তিনি আদালতে হাজির হননি । আজ বুধবার রাঁচি সিভিল কোর্টে প্রতারণার অভিযুক্ত অভিনেত্রী আমিশা প্যাটেলের মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এদিনও তিনি হাজির হননি ।।

Previous Post

ঠাসা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক মার্কিন সফর শুরু হল, এলন মাস্ক বললেন,’আমি মোদীর ভক্ত’

Next Post

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছরের পড়ুয়াকে পিটিয়ে মারার অভিযোগ

Next Post
মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছরের পড়ুয়াকে পিটিয়ে মারার অভিযোগ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছরের পড়ুয়াকে পিটিয়ে মারার অভিযোগ

No Result
View All Result

Recent Posts

  • ধুরন্ধর ছবিতে নিজের বিখ্যাত গান “রম্ভা হো”র রিমেক নিয়ে প্রতিক্রিয়া দিলেন ঊষা উত্থুপ 
  • উগ্র ইসলামিক প্রচারক জাকির নায়েক প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে  : দাবি সোশ্যাল মিডিয়ায় ; এর আগে এইডস আক্রান্ত হওয়ার খবর রটেছিল 
  • কর্ণাটকের বেল্লারি জেলার টেক্কালাকোটে খননের সময় প্রায় ৫০০০ বছরের মানব কঙ্কাল আবিষ্কার 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য   আইসিসির কাছে তিনটি দাবি পেশ করেছে পাকিস্তান : সূত্র 
  • ‘আমি চাইলে মোদীর রাজনৈতিক জীবন ধ্বংস করে দিতে পারি’: ট্রাম্পের বক্তব্যের ভিডিও আবার ভাইরাল, বিতর্ক শুরু
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.