• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

Eidin by Eidin
June 1, 2023
in রাজ্যের খবর
পূর্বস্থলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
হাসপাতালে দেবেন ঘোষের নিথর দেহ । পূর্বস্থলী ।
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০১ জুন : বাড়িতে বিদ্যুৎ লাইনের মেরামতির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর এক কৃষকের । পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবেন ঘোষ(৫৫) । তাঁর বাড়ি পূর্বস্থলী-২ ব্লকের মেড়তলা পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে । বৃহস্পতিবার পূর্বস্থলী ব্লক হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
জানা গেছে,বৃহস্পতিবার সকালে পরিবারের পুরুষ সদস্যরা যে যার কাজে বেড়িয়ে যান । এদিকে দেবেন ঘোষের ঘরের বিদ্যুৎ লাইনে কয়েকদিন ধরে কিছু সমস্যা হচ্ছিল । তীব্র গরমে ঘরে ফ্যান না চলায় এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি নিজেই মেরামতির কাজ শুরু করেন । সেই সময় তিনি বিদ্যুৎবাহী খোলা তারে হাত দিলে বিদ্যুৎস্পষ্ট হন । পরে পরিবারের লোকজনের নজরে পড়লে প্রতিবেশীদের ডাকাডাকি করেন । এরপর আশপাশের লোকজন ছুটে এসে দেবেনবাবুকে উদ্ধার করে পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।।

Previous Post

বার্ষিক ৭.২ শতাংশ জিডিপি বৃদ্ধির হার নিয়ে বিশ্বের শীর্ষস্থানে ভারত

Next Post

মন্তেশ্বর ও ভাতার পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভে সিপিএমের খেতমজুর সংগঠন

Next Post
মন্তেশ্বর ও ভাতার পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভে সিপিএমের খেতমজুর সংগঠন

মন্তেশ্বর ও ভাতার পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভে সিপিএমের খেতমজুর সংগঠন

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.