• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছেলেকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় স্ত্রীকে কুপিয়ে খুন করে ফেরার স্বামী

Eidin by Eidin
May 29, 2023
in রাজ্যের খবর
ছেলেকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় স্ত্রীকে কুপিয়ে খুন করে ফেরার স্বামী
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ মে : ছেলেকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় মাকে
কুপিয়ে খুন করে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত গ্রামকালনা তালপুকুর এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃত বধূ ঠাকুরানী বাগ (৪২) এর রক্তাত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।মৃতার মেয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে বধূকে হত্যাকারী স্বামী মদন বাগের সন্ধান শুরু করেছে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ঠাকুরানী বাগ কালনার ধাত্রীগ্রাম পঞ্চায়েতের গ্রামকালনার বাসিন্দা ।তাঁত বস্ত্র তৈরির কাজ করেই এই এলাকার মানুষজনের জীবন জীবিকা নির্বাহ হয়। ঠাকুরানী বাগ ও তাঁর স্বামী মদন বাগ কাপড়ে মাড় দেওয়ার কাজ করে উপার্জন করতেন। এই দম্পতির দুই মেয়ে সঙ্গীতা ও শতরূপা সাবালক। এক ছেলে মনোজিৎ এর বয়স মাত্র ১৬ বছর । তবে নাবালক বয়সেই লেখাপড়ায় ইতি টেনে মণোজিৎ মালদায় হোটেল শ্রমিকের কাজে যুক্ত হয়েছে।
মৃতার দুই মেয়ে সঙ্গীতা ও শতরূপা এদিন জানান,রবিবার রাতে তাঁরা তাঁদের মা ও বাবার সঙ্গে একসাথে খাওয়া-দাওয়া সারে । রাত ১২ টার পর বাবা ও মা একটি ঘরে শুতে চলে যায়। তাঁরা দুই বোন পাশের ঘরে গিয়ে শোয় ।সঙ্গীতা ও শতরূপা এও জানায়,সোমবার সকাল পেরিয়ে অনেকটা বেলা গড়িয়ে যাবার পরেও তাঁদের মা ঘর থেকে না বের হওয়ার মায়ের ঘরে যায় । তখনই তাঁরা দেখে তাঁদের মা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। ।কিন্তু তাঁদের বাবাকে তাঁরা ঘরে দেখতে পায় না। দুই মেয়ে অভিযোগে জানায়,তাঁদের বাবা ও মায়ের মধ্যে প্রতিদিনই কোন না কোন বিষয় নিয়ে অশান্তি লেগে থাকতো। বাবাই মাকে খুন করে গা ঢাকা দিয়েছে বলে মেয়েরা অভিযোগ করে।
মৃত বধূর ভাই খোকন মিস্ত্রীর অভিযোগ আরও মারাত্মক। তিনি এদিন অভিযোগে বলেন ,তাঁর বোন ঠাকুরানী ও ভাগ্নে মনোজিৎ এর মধ্যেকার মা ছেলের সম্পর্ককেও সন্দেহের চোখে দেখতো জামাইবাবু মদন বাগ। তিনি ভাগ্নেকে বাড়িতেও আসতে দিতেন না।তাই মালদায় হোটেলের কাজে ছুটি পেলে মনোজিৎ নিজের বাড়ি না গিয়ে মামার বাড়িতে এসে উঠতো।খোকন বলেন,রবিবার ভাগ্না মণোজিৎ মামার বাড়িতে ফিরেছে জানতে পেরে আমার বোন ঠাকুরানী ভাগ্নার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে জামাইবাবুর কাছে। বেনের সেই ইচ্ছার কথা শুনেই বেজায় চটে যায় জামাই মদন বাগ ।শেষে পর্যন্ত জামাইয়ের অস্বাভাবিক সন্দেহের রোষানলে পড়ে আমার বোন খুন হল । জামাই মদন বাগের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন নিহতেই ভাই খোকন মিস্ত্রী।
পুলিশ জানিয়েছে,দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
তদন্ত শুরু হয়েছে । ঘটনার পরেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে । তার সন্ধান চালানো হচ্ছে ।।

Previous Post

পোষ্য কুকুর শাবককে হাঁসুয়ার কোপ প্রতিবেশীর, থানায় অভিযোগ দায়ের করলেন কুকুরের মালিক

Next Post

ফের বৃষ্টি বিঘ্নিত আইপিএলের ফাইনাল ম্যাচ

Next Post
ফের বৃষ্টি বিঘ্নিত আইপিএলের ফাইনাল ম্যাচ

ফের বৃষ্টি বিঘ্নিত আইপিএলের ফাইনাল ম্যাচ

No Result
View All Result

Recent Posts

  • অবশেষে মাটি কামড়ে লড়াই করার পুরষ্কার পেলেন কাটোয়ার দাপুটে বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ, এবারের ভোটে প্রার্থী করল দল 
  • ছেলে ‘জং বাহাদুর’ বাবা ‘মহম্মদ জব্বার’ ; নেপাল সীমান্তবর্তী ইউপির বলরামপুর জেলায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠছে  সমাজবাদী পার্টির বিরুদ্ধে 
  • লন্ডনে ইহুদি সংস্থার অ্যাম্বুলেন্সে আগুন ধরানোর ঘটনায় ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ 
  • ইসরায়েলের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইরানের ক্ষেপনাস্ত্র হামলা
  • রাস্তার পাশে পড়ে থাকা অজানা রাসায়নিক ভর্তি জারে আগুন লেগে চাঞ্চল্য বর্ধমানে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.