• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেতুগ্রামে তেলের ট্যাঙ্কার ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

Eidin by Eidin
April 27, 2023
in রাজ্যের খবর
কেতুগ্রামে তেলের ট্যাঙ্কার ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
দূর্ঘটনাগ্রস্থ সুইফট ডিজায়ার গাড়িটি । কেতুগ্রাম । বৃহস্পতিবার ।
12
SHARES
170
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৭ এপ্রিল : বর্ধমানে রোগীর চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে সুইফট ডিজায়ার গাড়ি ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল রোগীসহ ৩ জনের । গুরুতর আহত আরও ২ জন । বৃহস্পতিবার দুপুর এই দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার গোন্নাসেরান্দি লস্করদিঘি মোড়ের কাছে বাদশাহী রোডে । নিহতদের নাম মদন মল্লিক(৭২), বাদশা নূর মল্লিক(৪৫) ও চাঁদ শেখ (৬৪) । গুরুতর জখম চম্পা বিবি নামে এক মহিলা এবং গাড়ির চালক মুন্না শেখকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । হতাহতরা প্রত্যেকেই মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ফুলিয়া গ্রামের বাসিন্দা । পুলিশ ঘাতক ট্যাঙ্কারটি আটক করেছে ।
জানা গেছে,মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার ফুলিয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ মদন মল্লিক হৃদরোগী । এদিন তাকে বর্ধমানের অনাময় হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল । সুইফট ডিজায়ার গাড়িটি ফুলিয়া গ্রামেরই জনৈক এক ব্যক্তির । বাবাকে বর্ধমানে নিয়ে যাওয়ার জন্য ওই গাড়িটি ভাড়া করেছিলেন মদন মল্লিকের ছেলে বাদশা নূর মল্লিক । এদিন ভোরের দিকে তারা ফুলিয়া গ্রাম থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয় । গাড়িতে ছিলেন মদন মল্লিক,তার ছেলে বাদশা নূর মল্লিক,নূরের স্ত্রী চম্পা বিবি এবং চাঁদ শেখ নামে এক প্রতিবেশী । বর্ধমানে মদন মল্লিকের চিকিৎসা করানোর পর দুপুর নাগাদ মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয় গাড়িটি । বাদশাহী রোড ধরে মুর্শিদাবাদের দিকে যাওয়ার সময় গোন্নাসেরান্দি লস্করদিঘির কাছে দূর্ঘটনাটি ঘটে ।
স্থানীয় সূত্রে খবর,লস্করদিঘির কাছে আসতেই অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায় সুইফট ডিজায়ার গাড়িটি । আর ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সুইফট ডিজায়ার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে সুইফট ডিজায়ার গাড়ির সামনের অংশ কার্যত দুমড়েমুচড়ে যায় । এদিকে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দূর্ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন । সুইফট ডিজায়ার গাড়িটি প্রবল গতিতে চালানোর কারনেই এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা ।
পরিবার সূত্রে জানা গেছে,বাদশা নূর মল্লিক মহারাষ্ট্রে বেসরকারি সংস্থায় কাজ করতেন। তার নূর দুই মেয়ে ও এক ছেলে। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা । কিন্তু তার আগেই দূর্ঘটনায় প্রাণ চলে গেল তার । এদিকে মর্মান্তিক দূর্ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে ।।

Previous Post

রাজ্যে রামনবমীর হিংসার ঘটনার তদন্তভার এনআইএর হাতে, স্বাগত জানালো বিজেপি

Next Post

কাটোয়া ও ভাতারে বজ্রপাতে মৃত ২

Next Post
কাটোয়া ও ভাতারে বজ্রপাতে মৃত ২

কাটোয়া ও ভাতারে বজ্রপাতে মৃত ২

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.