• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কবিতা : জ্বলছে

Eidin by Eidin
April 19, 2023
in ব্লগ
কবিতা  : জ্বলছে
12
SHARES
178
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্বলছে,
সমস্ত পৃথিবীটা জ্বলছে।
জ্বলছে সূর্য দেবের রোষে
জ্বলছে হিংসার দোষে।।

যে মানুষটা দিন আনে দিন খায়
যে মানুষটা লোকের বাড়িতে কাজ করে দিন গুজরায়
যে মানুষটা ঠেলা চালায়
রোদে পুড়ে রিক্সা চালায়
যে মানুষটা একটা ছোট্ট
পান বিড়ির দোকানের গুমটিতে
বসে থাকে খদ্দেরের আশায়
যে মানুষটা ট্রেনে বাসে ভিড় ঠেলে
কয়েক কিলোমিটার দূরে চলেছ
পরিবারের অন্ন জোগানোর আশায়
যে মানুষটা হকারি করে রোজ
ট্রেনে বাসে পাড়ায়
যে মানুষটা বাইক, সাইকেল নিয়ে
দ্রুত বেগে পৌঁছে দেয় আধুনিক সমাজের সামগ্রী
তারা কি বোঝে এই জ্বলা?

জ্বলা মানে তো হিংসা-দ্বেষ
সময় কোথা তাদের কাছে
এই অনুভূতিতে ভাসার।
যাদের কাছে এক মুঠো অন্ন
এনে দেয় শীতল পরশ
তাদের কাছে জ্বলন অনুভূতি
বিলাসিতার অঙ্গ মাত্র।।

এই অনুভূতি তো তাদের জন‍্য
যারা ঝাঁ চকচকে মোহময় বিল্ডিং এর
হিমশীতল ঘরে বসে মুঠো ফোনের স্ক্রিনে
দুনিয়া দেখার প্রচেষ্টায় রত
তারা জ্বলছে সর্বত্র।
জ্বলছে হিংসা নামক অনুভূতিতে
জ্বলছে সূর্য নামক প্রাকৃতিক রোষে
না পারার আক্ষেপে জ্বলছে
জ্বলছে অন‍্যের ভালো হওয়ার আবেশে।

কী আর করা যাবে?
সবই প্রাকৃতিক বিপর্যয়
যতক্ষন ধরিত্রী সইতে পারবে
ধারণ করবে
ধারণ ক্ষমতা হারালে
ডাইনোসরীয় যুগের মত
নিশ্চিহ্ন হয়ে যাবে।
পৃথিবী যে শান্ত হওয়ার অপেক্ষায় অপেক্ষমান।।

Previous Post

তীব্র দাবদহের মধ্যেও কর্তব্যে অবিচল ট্রাফিক পুলিশ

Next Post

হিন্দু প্রেমিকের সঙ্গে মন্দিরে মালাবদল করলেন মুসলিক তরুনী

Next Post
হিন্দু প্রেমিকের সঙ্গে মন্দিরে মালাবদল করলেন মুসলিক তরুনী

হিন্দু প্রেমিকের সঙ্গে মন্দিরে মালাবদল করলেন মুসলিক তরুনী

No Result
View All Result

Recent Posts

  • সাত দিন পিছিয়ে গেল এসআইআর শুনানির দিন 
  • পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলবেন না আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ 
  • কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আই এস-এর প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পাকিস্তান : তালেবান-অনুমোদিত সংবাদমাধ্যমের রিপোর্ট 
  • হিন্দু-শিখ-খ্রিস্টান ও আহমদিয়া মুসলিমদের নিশ্চিহ্ন করার পর এখন শিয়াদের উপর নজর ; সুন্নিদের মারাত্মক জালে ফেঁসে এখন অস্তিত্ব সঙ্কটের মুখে পাকিস্তানের শিয়া সম্প্রদায়  
  • নিম করোলি বাবার ভক্ত সেজে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাহিল, তারপর সে তরুনীর জীবন নরক বানিয়ে দেয় ; জানুন গোটা ঘটনাটি কি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.