• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ওয়ানডে-২০২৩ বিশ্বকাপে শুধুমাত্র কলকাতা ও চেন্নাইয়ে খেলতে আগ্রহী পাকিস্তান

Eidin by Eidin
April 11, 2023
in খেলার খবর
ওয়ানডে-২০২৩ বিশ্বকাপে শুধুমাত্র কলকাতা ও চেন্নাইয়ে খেলতে আগ্রহী পাকিস্তান
5
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ এপ্রিল : ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলায় বেজায় চটেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) । পাকিস্তানের তাবড় প্রাক্তন ক্রিকেটাররা সাফ জানিয়েছিল তারাও এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না । পরিবর্তে কোনো নিরপেক্ষ দেশে খেলতে চায় তারা । যদিও সেই অবস্থান থেকে বর্তমানে সরে এসেছে পিসিবি । জানা যাচ্ছে যে পাকিস্তান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে আসতে ইচ্ছুক, তবে তারা শুধুমাত্র চেন্নাই এবং কলকাতায় তাদের ম্যাচগুলো খেলতে পছন্দ করবে । কারন হিসাবে দলের নিরাপত্তাকে সামনে রাখা হয়েছে । আইসিসি সূত্রে খবর, পাকিস্তান দল মনে করছে যে আগের সফরে এই দুই শহর তাদের জন্য নিরাপদ ছিল ।
একদিনের বিশ্বকাপ টুর্নামেন্ট অস্থায়ীভাবে চলতি বছরের ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৷ ভারতের আহমেদাবাদ, লখনউ, মুম্বাই, রাজকোট, ব্যাঙ্গালোর, দিল্লি, ইন্দোর, গুয়াহাটি,কলকাতা,চেন্নাই, হায়দ্রাবাদ, ধর্মশালা সহ ১২ টি শহর মিলে বিশ্বকাপের মোট ৪৬ টি ম্যাচ খেলা হবে । সূত্রের খবর,পাকিস্তানের খেলার বিষয়টি নিয়ে আইসিসি ও পিসিবির মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে । আর ওই বৈঠকে পাকিস্থান তাদের অধিকাংশ ম্যাচ কলকাতা ও চেন্নাইয়ে খেলতে চায় বলে ইচ্ছা প্রকাশ করেছে বলে সূত্রের খবর । যদিও এখনো ভারত সরকার ও বিসিসিআইয়ের উপর অনেক কিছু নির্ভর করছে ।
পাকিস্তান ২০১৬ সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচ খেলেছিল এবং খেলোয়াড়রা নিরাপত্তা নিয়ে খুব খুশি ছিল । এছাড়া চেন্নাইয়ে দলের নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ।।

Previous Post

শক্তিগড়ে যুবককে খুনের ঘটনার গ্রেফতার নিহতের বন্ধু

Next Post

কবিতা : সব কিছুই তুমি ময়

Next Post
কবিতা : সব কিছুই তুমি ময়

কবিতা : সব কিছুই তুমি ময়

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.