• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পরীক্ষার্থীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিভিক ভলেন্টিয়ার

Eidin by Eidin
February 28, 2023
in রাজ্যের খবর
পরীক্ষার্থীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিভিক ভলেন্টিয়ার
9
SHARES
135
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : পরীক্ষা মানেই একটা মানসিক চাপ। সেই পরীক্ষাটা যদি আবার নিজের দীর্ঘদিনের পরিচিত পরিবেশের গণ্ডি পেরিয়ে অন্য বিদ্যালয়ে হয় তাহলে চাপটা একটু বেশিই হয়। তার উপর সেটা যদি জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক হয় তাহলে পরীক্ষার্থীদের মনে একটা চাপা টেনশন থাকে। টেনশনের চাপে পরীক্ষা দিতে যাওয়ার আগে তারা বেশ কিছু ছোটখাটো ভুল করে ফেলে। যে ভুলটা করল জেসমিন সুলতানা।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) ছিল মাধ্যমিক পরীক্ষার পঞ্চম দিন। জেসমিনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইটেচাঁদায় । তার পরীক্ষার কেন্দ্র পড়েছে বাড়ির পাশেই পিপিই ইস্টিটিউশনে । চলার পথে নিয়মিত বিদ্যালয়টিকে সে দেখতে পায়। পরিচিত পরিবেশ। তাও পরীক্ষার চাপে নিজের অজান্তে বাড়িতে এডমিট কার্ড ফেলে আসে সে।
পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় ব্যাগের মধ্যে অ্যাডমিট কার্ডটি খুঁজে না পেয়ে গভীর হতাশায় সে ভেঙে পড়ে। এদিকে পরীক্ষার সময় আগত। বিধ্বস্ত জেসমিনকে দেখে তার সমস্যা অনুমান করতে পেরে পাশে এসে দাঁড়ায় পরীক্ষা কেন্দ্রের কাছে কর্তব্যরত গুসকরা ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার সুমন কুমার যশ। জেসমিনের কাছ থেকে তার সমস্যা শুনেই নিজের কর্তব্য ঠিক করে নেয় সুমন। নিজের উর্ধ্বতন অফিসারকে বিষয়টি জানাতেই তিনি সঙ্গে সঙ্গে সুমনকে কর্তব্য পালনে নির্দেশ দেন। জেসমিনকে নিজের মোটরসাইকেলে চাপিয়ে তার বাড়িতে যায় সে। অবশেষে বাড়ি থেকে এডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে জেসমিন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় ধন্যবাদ জানায় ‘সুমন’ কাকু সহ অন্যান্যদের। পুলিশও তাকে শুভেচ্ছা জানায়।
জেসমিনের বাবার বক্তব্য, মেয়ে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে রেখে পরীক্ষা দিতে গ্যাছে এটা আমরা জানতাম না। যদি সুমন না থাকত তাহলে মেয়ে আমার পরীক্ষা দিতে সমস্যায় পড়ত। তার সমস্ত পরিশ্রম মাটি হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ সুমন ও তার সঙ্গীদের। এই বিষয়ে সুমন বিশেষ কিছু বলতে চায়নি। তার বক্তব্য,আমি শুধু আমার সামাজিক দায়িত্ব পালন করেছি।
অন্যদিকে গুসকরা ট্রাফিক গার্ডের আধিকারিক অনন্তদেব বাবু বললেন,সুমনরা আমাদের বাহিনীর গর্ব। মূলত তার জন্যই একটা বাচ্চা মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় সময়মত বসতে পারল। তবে অন্যান্যদের কৃতিত্ব কম নয়। সুমনের সাময়িক অনুপস্থিতিতে তারা বুঝতেই দেয়নি।
ঘটনাটি শুনে গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল বাবু বললেন,সত্যিই খুব ভাল কাজ করেছে সুমন। পুরসভার পক্ষ থেকে সুমন সহ পুর এলাকায় কর্তব্যরত প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারকে সম্বর্ধনা দেওয়ার বিষয়টি নিয়ে শীঘ্রই অন্যান্য কাউন্সিলার ও দলীয় বিধায়ক এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করব।।

Previous Post

ভারতের দেখানো পথে হেঁটে ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করল কানাডা

Next Post

কেতুগ্রামে অজয়নদের চর থেকে প্রাচীন ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি উদ্ধার

Next Post
কেতুগ্রামে অজয়নদের চর থেকে প্রাচীন ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি উদ্ধার

কেতুগ্রামে অজয়নদের চর থেকে প্রাচীন ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি উদ্ধার

No Result
View All Result

Recent Posts

  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 
  • সাম্প্রদায়িক বক্তব্যের কারনে এআর রহমানের সমালোচনা করে বামপন্থী অভিনেতা প্রকাশ রাজের রোষানলে পড়লেন অভিনেত্রী  কঙ্গনা রানাউত 
  • জেলের মধ্যে রহস্যজনকভাবে মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সন্দেহ বিষ প্রয়োগে খুন 
  • মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে আন্দোলনে নামলো নদীয়ার শান্তিপুরের ‘জমি রক্ষা কমিটি’ 
  • আমেরিকার সঙ্গে বানিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.