• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দিল্লিতে মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদের ছেলে

Eidin by Eidin
February 11, 2023
in দেশ
দিল্লিতে মদ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদের ছেলে
5
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ ফেব্রুয়ারী : দিল্লি মদ নীতি মামলায় দিন কয়েক আগে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ের প্রাক্তন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুচিবাবু গোরান্টলাকে গ্রেফতারের পর আরও একটি বড় মোড় সামনে এসেছে । এই মামলায় ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদ মাঙ্গুতা শ্রীনিবাসুলু রেড্ডির ছেলে মাগুন্ত রাঘব রেড্ডিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । ধৃত ব্যক্তি দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অন্যতম পরিকল্পনাকারী এবং বেআইনিভাবে সুবিধা আদায়ে প্রধান ভূমিকা পালন করেছিলেন বলে খবর । এনিয়ে এই মামলায় এখনো পর্যন্ত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হল ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার দ্বিতীয় চার্জশিটে জানিয়েছে,ইন্দোস্পিরিট-এর আসল মালিক হলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা ও রাঘব রেড্ডি । কবিতা মদ ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইয়ের মাধ্যমে তার অংশ নিয়ন্ত্রণ করতেন । রামচন্দ্র ছাড়াও ব্যবসায়ী বিজয় নায়ার, অভিষেক বয়নাপল্লী উথা গৌতম এবং সমীর মহেন্দ্রুর নাম গত বছর চার্জশিটে নথিভুক্ত করেছিল ইডি । সমীর মহেন্দ্রুকে বলা হয় ইন্দোস্পিরিট-এর মালিক। যিনি মদের উৎপাদন, বিপণন, আমদানি ও সরবরাহের কাজকর্ম দেখতেন।
চার্জশিটে ইডি বলেছে যে অরুণ পিল্লাই ২০২২ সালের ১২ নভেম্বর একটি বিবৃতিতে প্রকাশ করেছিলেন যে কবিতা এবং অরবিন্দ কেজরিওয়াল এর নেতৃত্বাধীন এএপি সরকারের মধ্যে একটি কথিত চুক্তি হয়েছিল। ইন্দোস্পিরিট- এর মাধ্যমে দিল্লিতে মদের ব্যবসায় চালানোর জন্য এএপি সরকারের সঙ্গে ১০০ কোটি টাকার রফা করেছিলেন কবিতা । অরুণ পিল্লাই ইন্দোস্পিরিট-এ কবিতার কাজ দেখাশোনা করেন এবং তার পক্ষে অংশীদার হন । তিনি আরও জানিয়েছিলেন,সমীর মহেন্দ্রুর সাথে কথোপকথনের সময় তাকে স্পষ্ট করা হয়েছিল যে তার ব্যবসার ৬৫ শতাংশ শেয়ারের চূড়ান্ত নিয়ন্ত্রণ রাঘব রেড্ডি এবং কবিতার কাছে ছিল । এদিকে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় প্রত্যক্ষ ভাবে নাম জড়িয়ে যাওয়ায় চুড়ান্ত বিপাকে পড়ে গেছে আম আদমি পার্টি ও তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাওয়ের ওয়াইএসআর কংগ্রেস পার্টি ।।

Previous Post

রোহিঙ্গারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি : বাংলাদেশ

Next Post

কান্দাহারে ১৫ বছরের কিশোরকে গুলি করে মারলো তালিবান জঙ্গিরা

Next Post
কান্দাহারে ১৫ বছরের কিশোরকে গুলি করে মারলো তালিবান জঙ্গিরা

কান্দাহারে ১৫ বছরের কিশোরকে গুলি করে মারলো তালিবান জঙ্গিরা

No Result
View All Result

Recent Posts

  • ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর চীন অধিকৃত আকসাই চীনকে অন্তর্ভুক্ত করল আমেরিকা  
  • মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান ছাত্রী , হাসপাতালে করতে হল পরীক্ষার ব্যবস্থা 
  • সাম্প্রদায়িক বক্তব্যের কারনে এআর রহমানের সমালোচনা করে বামপন্থী অভিনেতা প্রকাশ রাজের রোষানলে পড়লেন অভিনেত্রী  কঙ্গনা রানাউত 
  • জেলের মধ্যে রহস্যজনকভাবে মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সন্দেহ বিষ প্রয়োগে খুন 
  • মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে আন্দোলনে নামলো নদীয়ার শান্তিপুরের ‘জমি রক্ষা কমিটি’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.