• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘পোড়ানো পার্টি অফিস থেকে জিহাদিদের সব চিহ্ন গঙ্গাজল ঢেলে পরিষ্কার করবো’ : শুভেন্দু অধিকারী

Eidin by Eidin
June 12, 2022
in রাজ্যের খবর
‘পোড়ানো পার্টি অফিস থেকে জিহাদিদের সব চিহ্ন গঙ্গাজল ঢেলে পরিষ্কার করবো’ : শুভেন্দু অধিকারী
অবস্থান বিক্ষোভে শুভেন্দু অধিকারী । কলকাতা । রবিবার ।
6
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ জুন : ‘হাইকোর্টে সোমবার মুভ করার পর রাজ্য সভাপতি এবং আমি হাওড়ায় পুড়িয়ে দেওয়া পার্টি অফিসে যাবো । প্রথমে ঝাঁটা দিয়ে জল দিয়ে নিজেরা পরিষ্কার করবো । জিহাদিদের সব চিহ্ন দু’দিন ধরে মুছে ফেলবো । গঙ্গাজল ছিটিয়ে ওদের পাপ থেকে মুক্ত করবো । যজ্ঞ হবে । পরে সনাতন রীতি মেনে আমাদের পার্টি অফিসের পুনঃনির্মাণ ও পুনঃবহাল করবো । আমাদের পার্টি অফিস আমাদের কাছে মন্দিরের মত ।’ রবিবার কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসে এই কথাই বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন,’মুখ্যমন্ত্রী তার তথাকথিত দুধেল গাইদের নিয়ন্ত্রণ করা তো দূরের কথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে নিয়িন্ত্রন করতে পারলেন না । সিদ্দিকুল্লা চৌধুরী ইলেকট্রনিক্স মিডিয়ায় এসে বলছেন মুখ্যমন্ত্রী একা কথা বলবেন কেন । এটা ধর্মীয় কারনে ঘটছে । আলেম-উলেমা-ইমামরা কথা বলবেন । মুখ্যমন্ত্রীর কথা বলার অধিকার নেই । মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে সিদ্দিকুল্লাকে বরখাস্ত করে দেখাক ।’
এদিন নিজের বাড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার রাধামণি মোড়ে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দেয় পুলিশ । শুভেন্দু বলেন,’বর্বর সিপিএমের জমানাতেও বিরোধী দলনেতাকে এভাবে রাস্তায় ৩ ঘন্টার বেশি আটকে রেখে দেওয়ার ঘটনা ঘটেনি । অথচ আজ পিসিমনির নির্দেশে আমায় রাস্তার ঘন্টার পর ঘন্টা আটকে রাখলেন অ্যাডিশনাল এসপি মিস্টার হাসান । সমঝদার কো তো ইসারাহি কাফি হ্যায় ।’ তিনি বলেন,’আজ সুকান্ত মজুমদার ও আমার সঙ্গে যা করেছে পিসি আর ভাইপোর সঙ্গে আমরা তা করবো না । ভগবান করবে । আমরা ঈশ্বরে বিশ্বাসী ।’
তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষের সুরে বলেন, ‘হাত জোড় করে বলছে থামো,থামো, থামো । একি মুখ্যমন্ত্রী? লজ্জা লাগেনা ? আর যোগী আদিত্যনাথকে দেখুন দাঙ্গাবাজদের পিঠে আর পাছায় কেমন দিয়েছে । শুধু তাই নয়,ঝাড়খণ্ডে পুলিশ সরকারের কথা না শুনে দাঙ্গা মোকাবিলা করেছে । এই পরিস্থিতিতে এরাজ্য আইএস, আইপিএস দের ছেড়ে দেওয়া হোক । আর আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক । এই বিষয়গুলি রাজনীতির উর্ধে গিয়ে করতে হয় । কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী করতে পারলেন না ।’।

Previous Post

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ

Next Post

কথিত ধর্মনিন্দার প্রতিবাদের নামে দুষ্কৃতী তান্ডব, বেথুয়াডহরিতে ৭২ ঘন্টার বাজার বন্ধের ডাক

Next Post
কথিত ধর্মনিন্দার প্রতিবাদের নামে  দুষ্কৃতী তান্ডব, বেথুয়াডহরিতে ৭২ ঘন্টার বাজার বন্ধের ডাক

কথিত ধর্মনিন্দার প্রতিবাদের নামে দুষ্কৃতী তান্ডব, বেথুয়াডহরিতে ৭২ ঘন্টার বাজার বন্ধের ডাক

No Result
View All Result

Recent Posts

  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে “ওকে” হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী  
  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • বিমান বাতিল, বাড়ি ফেরার কোনও পথ নেই; প্রধানমন্ত্রী মোদীর সাহায্য চাইলেন দুবাইতে আটকে পড়া বলিউড অভিনেত্রী  
  • ভাতারে পুত্রবধূর উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার শাশুড়ি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.