• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্তেশ্বরে বেপরোয়া গতির ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহী বৃদ্ধের

Eidin by Eidin
February 21, 2022
in রাজ্যের খবর
মন্তেশ্বরে বেপরোয়া গতির ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহী বৃদ্ধের
দূর্ঘটনায় মৃত নজরুল মল্লিক ।
7
SHARES
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ‍্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২১ ফেব্রুয়ারী : বেপরোয়া গতির ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহী এক বৃদ্ধের । বরাত জোরে প্রাণ বাঁচলো বাইক চালকের ৷ সোমবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি-মালডাঙ্গা সড়ক পথে কুসমগ্রামের কাছে । পুলিশ জানিয়েছে মৃতের নাম নজরুল মল্লিক ( ৬২ ) । তাঁর বাড়ি মন্তেশ্বর থানার হুড়কাডাঙ্গা গ্রামে । পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে । তবে চালক পলাতক ।
জানা গেছে,মন্তেশ্বর ব্লকের অন্তর্গত বামুনপাড়া অঞ্চলের অন্তর্গত হুড়কাডাঙ্গা গ্রামের বাসিন্দা কুসুমগ্রাম বিএলআরও অফিসে আমিনের কাজের পাশাপাশি মুহুরির কাজও করতেন । তবে তিনি বিএলআরও অফিসের কোনও স্থায়ী কর্মী ছিলেন না । এদিন সকালে সহকর্মী মন্তেশ্বর থানার পুটশুড়ির বাসিন্দা ঝুলন মুদির বাইকের পিছনে চেপে মন্তেশ্বরের রেজিস্ট্রি অফিস থেকে কুসুমগ্রাম বিএলআরও অফিস যাচ্ছিলেন নজরুল মল্লিক । কিন্তু মাঝ রাস্তাতেই ঘটে যায় দূর্ঘটনাটি ।
ঝুলন মুদি বলেন, ‘আমরা মেমারি-মালডাঙ্গা সড়ক পথ ধরে কুসুমগ্রামের দিকে যাওয়ার সময় একই দিকে যাচ্ছিল একটি প্রবল গতির ডাম্পার ।
কুসমগ্রামের একটি পেট্রোল পাম্পের কাছে আসতেই ডাম্পারটি আমাদের বাইকের পিছনে সজোরে ধাক্কা দেয় । আমরা দু’জনেই রাস্তার উপরে বাইকসহ ছিটকে পড়ি । আমি রাস্তার কিছুটা পাশে পড়ায় প্রাণে বেঁচে যাই । কিন্তু ডাম্পারের চাকা নজরুল কাকার শরীরে বামদিক দিক দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।’
জানা গেছে,নজরুল মল্লিকের বাড়িতে রয়েছেন স্ত্রী, তিন ছেলে ও তাঁদের পরিবার । তাঁর তিন মেয়ের বিয়ে হয়ে গেছে । মর্মান্তিক এই দূর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।

Previous Post

যে কোনও শর্তে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট

Next Post

মন্তেশ্বরে আদিবাসী যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য এলাকায়

Next Post
মন্তেশ্বরে আদিবাসী যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য এলাকায়

মন্তেশ্বরে আদিবাসী যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য এলাকায়

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ :  নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করল ভারত 
  • প্রকাশ্য দিবালোকে বালুরঘাট হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে অপহরণ, ২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার মূল অভিযুক্ত মকলেশ মিঁয়া 
  • “বন্দে মাতরম” গানকে “ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী” আখ্যা দিল মুসলিম সংগঠন ; বলেছে : এই গানে “দুর্গা এবং অন্যান্য দেবতাদের পূজা ও শ্রদ্ধার উল্লেখ ইসলামি বিশ্বাসের সাথে সাংঘর্ষিক ” 
  • সিপিএম ও তৃণমূলের হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায় 
  • কপালে তিলক আর হাতে জপমালা থাকার অপরাধে মা- মেয়েকে মারধরের অভিযোগ শব্জি বিক্রেতার বিরুদ্ধে  ; আক্রান্তদের বক্তব্যের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন : “মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফল” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.