• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাগে দাউদের টাকা আর বাংলার ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে লাগে গরু ও কয়লা পাচারের টাকা’ : বললেন দিলীপ ঘোষ

Eidin by Eidin
February 15, 2022
in রাজ্যের খবর
‘মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাগে দাউদের টাকা আর বাংলার ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে লাগে গরু ও কয়লা পাচারের টাকা’ : বললেন দিলীপ ঘোষ
সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ । বর্ধমান । মঙ্গলবার ।
7
SHARES
106
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ ফেব্রুয়ারি : গরু পাচার মামলায় বাংলার অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । সেই তলব পেয়ে মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন দেব। সিবিআই অফিসাররা টানা পাঁচ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ চালায়। সিবিআই দেবের বয়ানও রেকর্ড করে।আর দেবের সিবিআই এর জেরার মুখোমুখি হওয়া নিয়ে রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ যা বললেন তা কার্যত চমকে দেওয়ার মতোই। এদিন বর্ধমানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,’মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাগে দাউদ ইব্রাহিমের টাকা । কিন্তু পশ্চিম বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে গুরু ও কয়লা পাচারের টাকা লাগে সেটাও এখন জানা যাচ্ছে’।দিলীপ ঘোষের এমন মন্তব্য বাংলার চলচ্চিত্র জগৎ ও রাজনৈতিক মহলে কার্যত শোরগোল ফেলে দিয়েছে । দিলীপ ঘোষ অবশ্য এদিন নিজের মুখেই স্বীকার করে নেন ,সিবিআই ডেকেছে মানেই তিনি দোষী এমনটা নয়। একই সঙ্গে দেবকে উদ্দেশ্য করে দিলীপবাবু বলেন ,’সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে তিনি নিজেকে নির্দোষ সাব্যস্ত করবেন । সিবিআই যে তথ্য চাইবে সেটাও দিয়ে দেওয়া উচিৎ ।’
গুরু পাচার কাণ্ড নিয়ে সিবিআই এর তদন্তকে সমর্থন জানিয়ে দিলীপ ঘোষ এও বলেন,’পশ্চিম বাংলায় বালি,কয়লা,পাথর,গরু পাচারে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা সবাই জানে। দোষীরা যাতে সাজা পায় তার চেষ্টা বহু বছর ধরে আমরা করছিলাম।এখন সিবিআই,ইডি সেটাই করছে ।আমরা চাই যত বড় বড় অপরাধী বাংলার রাজনীতিকে কলুষিত করেছে তারা সবাই শাস্তি পাক । এছাড়াও আমরা চাই সারা বছর এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী সক্রীয় থেকে সমস্ত দোষীকে ধরুক। কারণ এই রাজ্যে পুলিশের উপরে কারুর ভরসা নেই ।পুলিশের সামনেই অপরাধ হয়। তা নাহলে পুলিশের সামনে গুরু ,কয়লা,বালি পাচার হচ্ছে কি করে। বাংলা যাতে অপরাধ মুক্ত হয় তার জন্যেই কেন্দ্রীয় বাহিনী দরকার। বিজেপি নেতাদের বারে বারে আদালতে দরবার করা নিয়ে দিলীপ ঘোষ বলেন ,’এই রাজ্যের সরকার,পুলিশ কেউ কোন কথা শোনে না। রাজ্য পালের কথাও শোনে না । এই পরিস্থিতিতে কোর্টই এক মাত্র রাস্তা । তাই আমরা কোর্টে যেতে বাধ্য হয়েছি ।’ পাশাপাশি পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে দিলীপ ঘোষ শাসক দলকে এক হাত নেন । সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস দলকে ’ডাকাতের দল’ বলে অবিহিত করে দিলীপ ঘোষ বলেন,’ওই দলে একজন সর্দার তথা ডাকাতরাণী আছেন ।
বিজেপি নেতা দিলীপ ঘোষের এই সব মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন
তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র দেবু টুডু ।
একই সঙ্গে তিনি বলেন,’শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দিলীপ ঘোষ বাংলার ভাবমূর্তি ও বাংলা চলচ্চিত্র জগৎতের সুনাম নষ্ট করতে চাইছেন। বাংলার মানুষ বিজেপিকে কোন দিনও ক্ষমা করবে না ।’।

Previous Post

গরুকে গনধর্ষনের অভিযোগে গ্রেফতার দুই যুবক, বেপাত্তা আরও দুই অভিযুক্ত

Next Post

বর্ধমানের পুর ভোটের আগে ভোট লুট নিয়ে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন সিপিএমের যুব নেত্রী মীণাক্ষী

Next Post
বর্ধমানের পুর ভোটের আগে ভোট লুট নিয়ে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন সিপিএমের যুব নেত্রী মীণাক্ষী

বর্ধমানের পুর ভোটের আগে ভোট লুট নিয়ে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন সিপিএমের যুব নেত্রী মীণাক্ষী

No Result
View All Result

Recent Posts

  • কেরালার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে 
  • জ্যোতিষীর কথায় বিশ্বাস করে নিজের মাকে খুন করল মেয়ে
  • কংগ্রেসের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়েই কি মোদী-শাহ দলকে পরিচালিত করতে চাইছেন ?  
  • বিজেপির দেওয়াল লিখন মুছে দিল ক্যাডাররা !  বেহালার সেই ভিডিও পোস্ট করে তৃণমূলকে “কাপুরষ” বলে আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী 
  • শুক্র অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য এবং বৈবাহিক জীবনে সুখ লাভের জন্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.