• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সুদানে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩৩, আহত শতাধিক

Eidin by Eidin
July 17, 2022
in আন্তর্জাতিক
সুদানে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩৩, আহত শতাধিক
সংঘর্ষ রুখতে রাস্তায় সাধারণ মানুষ ।
6
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ব্লু নাইল(সুদান),১৭ জুলাই : উত্তর আফ্রিকার দেশ সুদানের ব্লু নাইল প্রদেশে দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে । আহত হয়েছে কমপক্ষে ১০৮ জন । ১৬টি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে । প্রাণ বাঁচাতে প্রদেশ থেকে পালিয়ে গেছে বহু পরিবার।
জানা গেছে,সুদানের,বার্টি ও হাওসা উপজাতিদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা চলছিল । তার জেরে গত সোমবার থেকে শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানো হয় । কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে খবর ।
সুদানের আল-রোজারেস শহরের স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আদেল আগর শনিবার সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সৈন্য প্রয়োজন। অনেক মানুষ থানায় আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে মধ্যস্থতাকারী প্রয়োজন । ইতিমধ্যেই অনেকে নিহত ও আহত হয়েছেন ।’ তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা তিনি স্পষ্ট করে কিছু জানাতে পারেননি । এদিকে ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদার নির্দেশে শনিবার থেকে এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে । নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যেকোনো ধরনের সমাবেশ বা মিছিল । এদিকে সংঘর্ষ রুখতে রাস্তায় নেমে শান্তির বার্তা দিচ্ছে সুদানের একাংশের মানুষ । জাতীয় পতাকা হাতে তারা রাস্তায় রাস্তায় মিছিল করছে ।।

Previous Post

যান্ত্রিক ত্রুটির কারনে করাচিতে জরুরি অবতরণ করল ইন্ডিগোর ফ্লাইট

Next Post

বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত ২, আহত বেশ কয়েকজন, তৃণমূলের প্রধানই বোমা বাঁধাচ্ছিল বলে জানালেন আহতের স্ত্রী

Next Post
বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত ২, আহত বেশ কয়েকজন, তৃণমূলের প্রধানই বোমা বাঁধাচ্ছিল বলে জানালেন আহতের স্ত্রী

বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত ২, আহত বেশ কয়েকজন, তৃণমূলের প্রধানই বোমা বাঁধাচ্ছিল বলে জানালেন আহতের স্ত্রী

No Result
View All Result

Recent Posts

  • “মমতা ব্যানার্জি হিন্দু ছেলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন” : আহত তরুন সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী  
  • বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 
  • ভারতের সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত মহম্মদ ইউনূস : ২৮ জন পাকিস্তানি সন্ত্রাসী ঢুকেছে বাংলাদেশে, অন্যদিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই 
  • দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.