• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আমিরাতের ফুজাইরাহ শহরে একসাথে ২৩টি গাড়ির সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১৪, আহত প্রায় ৩ ডজন 

Eidin by Eidin
November 13, 2026
in আন্তর্জাতিক
আমিরাতের ফুজাইরাহ শহরে একসাথে ২৩টি গাড়ির সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১৪, আহত প্রায় ৩ ডজন 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৩ নভেম্বর : ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে । একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক যানবাহনে ধাক্কা মারলে মোট ২৩টি গাড়ির সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। আহত ও অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে ভারতীয়ও রয়েছে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতের কনস্যুলেট । আহত হয়েছে আরও অন্তত ৩০ জন । হতাহতদের মধ্যে আমিরাত ও ভারতীয় নাগরিকদের পাশাপাশি অনান্য দেশের নাগরিকও রয়েছে । 

দুর্ঘটনাটি ঘটে ১১ই নভেম্বর মধ্যরাতের ঠিক আগে, শেখ খলিফা বিন জায়েদ রোডে । পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ধীরগতিতে চলা যানবাহনের মধ্যে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িতে ধাক্কা মারেন। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা এবং ধীরগতিতে চলা আরও কয়েকটি যানবাহনে আঘাত করে। এতে মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে । এর মধ্যে ১৮টি গাড়ি এবং পাঁচটি ট্রাক রয়েছে। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়লে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনের মৃতদেহ এতটাই বিকৃত হয়ে গেছে যে, পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।।

Tags: International News
Previous Post

৬৪ বছর পর নেশন্স লীগে ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

Next Post

পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর-ভিত্তিক এক সন্ত্রাসী হ্যান্ডলারের ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল রাজৌরি পুলিশ

Next Post
পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর-ভিত্তিক এক সন্ত্রাসী হ্যান্ডলারের ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল রাজৌরি পুলিশ

পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর-ভিত্তিক এক সন্ত্রাসী হ্যান্ডলারের ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল রাজৌরি পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর-ভিত্তিক এক সন্ত্রাসী হ্যান্ডলারের ৮১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল রাজৌরি পুলিশ
  • আমিরাতের ফুজাইরাহ শহরে একসাথে ২৩টি গাড়ির সংঘর্ষ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১৪, আহত প্রায় ৩ ডজন 
  • ৬৪ বছর পর নেশন্স লীগে ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি
  •  চামুণ্ডেশ্বরী মঙ্গলম্ : মার্কণ্ডেয় পুরাণের একটি অত্যন্ত পবিত্র স্তোত্র
  • উত্তরপ্রদেশে এসআইআর-এ ১ কোটি ২৭ লাখ হিন্দুর নাম বাদ, জাতপাতের বিভাজন : ২৭শের ভোটে যোগী আদিত্যনাথের জন্য বড় চ্যালেঞ্জ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.