• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইসরায়েলে হাজার হাজার হামলা চালানো সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কমান্ডার ইউসুফ ইসমাইল হাশেম খতম 

Eidin by Eidin
April 1, 2026
in আন্তর্জাতিক
ইসরায়েলে হাজার হাজার হামলা চালানো সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কমান্ডার ইউসুফ ইসমাইল হাশেম খতম 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০১ এপ্রিল : ইসরায়েলে হাজার হাজার হামলা চালানো লেবাননের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কমান্ডার হাজি ইউসুফ হাশেম (Hajj Yusuf Hashem)খতম হয়েছে । লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে তাকে নিকেশ করা ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) ।হাশেম হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলে, যে ইউনিটটি সামরিক অভিযান তদারকির দায়িত্বে ছিল। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হাশেম চার দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন হিজবুল্লাহর একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিল । জানা যায়, পূর্ববর্তী এক ইসরায়েলি হামলায় তার পূর্বসূরি আলী কারাকি খতম হওয়ার পর,সে ২০২৪ সালে সাউদার্ন ফ্রন্টের নেতৃত্ব গ্রহণ করেন।

আইডিএফ-এর তথ্যমতে, বহু বছর ধরে হাশেম ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং আইডিএফ সেনাদের লক্ষ্য করে চালানো হাজার হাজার সন্ত্রাসী হামলার পরিকল্পনার নেতৃত্ব দিয়ে আসছিল। হাশেমের মৃত্যু ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো এবং দক্ষিণ লেবাননে আইডিএফ-এর বিরুদ্ধে চলমান সংঘাত পরিচালনার ক্ষেত্রে হিজবুল্লাহর সক্ষমতার ওপর এক বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত খতম হওয়া  হিজবুল্লাহ কমান্ডারদের মধ্যে হাশেমই ছিল সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা;যে দীর্ঘ ৪০ বছর ধরে হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিল ।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বৈরুতের হামলাটি গোয়েন্দা সহায়তায় চালানো হয়েছে এবং বিশেষভাবে হাশেমকে লক্ষ্য করেই এটি করা হয়েছিল। প্রতিবেদন থেকে জানা যায়, হামলাটি লেবাননের রাজধানী বা তার আশেপাশে চালানো হয়েছে, যা হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি অভিযানের কেন্দ্রবিন্দু । এদিকে, রয়টার্সের প্রতিবেদন অনুসারে, লেবাননের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বৈরুত এলাকায় হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে, যদিও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ইসরায়েল হাশেমের হত্যাকাণ্ডকে হিজবুল্লাহর সামরিক সক্ষমতার ওপর, বিশেষ করে দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনার ক্ষমতার ওপর, একটি “গুরুত্বপূর্ণ আঘাত” হিসেবে বর্ণনা করেছে। বৃহত্তর ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহর সর্বোচ্চ পদস্থ ব্যক্তির মৃত্যু বলে মনে করা হচ্ছে। এর আগে, আইডিএফ সাংবাদিক আলী শোয়াইবকে হত্যা করেছিল, যার বিরুদ্ধে হিজবুল্লাহর বিশেষায়িত ‘রাদওয়ান ফোর্স’-এর সদস্য হওয়ার অভিযোগ ছিল। সে হিজবুল্লাহর মালিকানাধীন ‘আল-মানার টিভি’-তে কর্মরত ছিল। আইডিএফ শোয়াইবকে এমন একজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে, যে সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত ।।

Previous Post

মালদার কালিয়াচকে দিনে দুপুরে গ্রামে ঢুকে দুই যুবককে লক্ষ্য করে গুলি ; মহম্মদ রহমতুল্লাহ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক 

Next Post

ইহুদি-বিদ্বেষী বাংলাদেশী জিহাদি ধর্মপ্রচারকের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 

Next Post
ইহুদি-বিদ্বেষী বাংলাদেশী জিহাদি ধর্মপ্রচারকের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 

ইহুদি-বিদ্বেষী বাংলাদেশী জিহাদি ধর্মপ্রচারকের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 

No Result
View All Result

Recent Posts

  • হরমুজ প্রণালীর কাছে ২টি রুশ পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে রাশিয়া ; তিন সপ্তাহের মধ্যে ইরান ত্যাগ করার কথা ঘোষণা করলেন ট্রাম্প
  • ইহুদি-বিদ্বেষী বাংলাদেশী জিহাদি ধর্মপ্রচারকের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া 
  • ইসরায়েলে হাজার হাজার হামলা চালানো সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর কমান্ডার ইউসুফ ইসমাইল হাশেম খতম 
  • মালদার কালিয়াচকে দিনে দুপুরে গ্রামে ঢুকে দুই যুবককে লক্ষ্য করে গুলি ; মহম্মদ রহমতুল্লাহ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক 
  • “বাংলার শিশুরা অনাহারে আর তৃণমূল কংগ্রেস তখন ঘুমাচ্ছে” : অমিত মালব্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.