• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় যুবকের ২০ বছরের কারাদণ্ড

Eidin by Eidin
July 29, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় যুবকের ২০ বছরের কারাদণ্ড
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঝাড়গ্রাম,২৯ জুলাই : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ঝাড়গ্রাম জেলা আদালত । সাজাপ্রাপ্তের নাম অমরেশ মাহাতা । পাশাপাশি নির্যাতিতা নাবালিকাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে আদালত । ঘটনাটি ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকার । 

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকার বাসিন্দা অমরেশ মাহাতার প্রতিবেশী নির্যাতিতা কিশোরী । বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে নিয়মিত সহবাস করে আসছিল অমরেশ । মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে তাকে বিয়ের জন্য চাপ দেয় সে । কিন্তু অভিযুক্ত যুবক নাবালিকার সঙ্গে কোনো প্রকার সম্পর্কে জড়ানোর কথা অস্বীকার করে । এরপর মেয়েটির পরিবার জামবনি থানায় একটি অভিযোগ দায়ের করে ।

পুলিশ জানিয়েছে,অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে পকসোসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনে মামলা রজু করা হয় । মামলার তদন্তভার ছিল ঝাড়গ্রামের তৎকালীন এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্যের উপর ।  তিনি অভিযুক্ত অমরেশকে গ্রেফতার করেন  এবং আদালতে তথ্যপ্রমাণ সম্বলিত চার্জশিট দ্রুত পেশ করেন । অমরেশ হেফাজতে থাকাকালীনই বিচারপর্ব শুরু হয় । দিন কয়েক আগে অভিযুক্তকে দোষী সব্যস্ত করে ২০ বছরের কারাদন্ডের পাশাপাশি নির্যাতিতা কিশোরীকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়  আদালত ।।

Previous Post

আজকের পাকিস্তানের মতোই ভারতের বেহাল অবস্থা করে দিয়েছিলেন রাজীব গান্ধী !

Next Post

‘সাপকে বিশ্বাস করো কিন্তু মেয়েদের নয়’ : গাড়িতে নারী বিদ্বেষমূলক স্টিকার তোলা করাল কলকাতা পুলিশ

Next Post
‘সাপকে বিশ্বাস করো কিন্তু মেয়েদের নয়’ : গাড়িতে নারী বিদ্বেষমূলক স্টিকার তোলা করাল কলকাতা পুলিশ

‘সাপকে বিশ্বাস করো কিন্তু মেয়েদের নয়’ : গাড়িতে নারী বিদ্বেষমূলক স্টিকার তোলা করাল কলকাতা পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার লক্ষ্যে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নেবে বাংলাদেশ 
  • লন্ডনে ইহুদিদের সংস্থায় ইরান মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর হামলা, চার অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা 
  • চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্পকে “রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার ও তাতে প্রতিবন্ধকতা সৃষ্টির” জন্য পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট 
  • লাভ নেই আলু চাষে, গোপনে পোস্ত চাষে ঝোঁক বাড়ছে বর্ধমানে
  • শিলিগুড়িতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ! বিবাহিত প্রেমিকের বাড়িতে হামলা চালালো উত্তেজিত জনতা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.