এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৫ এপ্রিল : আজ রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে একটা কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “মঙ্গলবার ইরানে পালিত হবে ‘বিদ্যুৎ কেন্দ্র দিবস’ এবং ‘সেতু দিবস’—আর এর মতো আর সুযোগ আসবে না !!! হরমুজ প্রণালী খুলে দে নির্বোধ বেজম্মারা,তা না হলে তোরা নরকে যাবি । শুধু দেখে যা ! আল্লাহর কাছে প্রার্থনা কর । রাষ্ট্রপতি ডোনাল্ড জে. ট্রাম্প ।”
উল্লেখ্য যে, হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক জলপথ, যার মধ্য দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল পরিবহন হয়; আর এই প্রণালীটি বন্ধ হয়ে গেলে তা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে । তাই ট্রাম্প চাইছেন যে কোনো উপায়ে এই সংকীর্ণ সমুদ্রপথটি নিজের নিয়ন্ত্রণে আনা৷ তবে ইরানের প্রবল প্রতিরোধের কারনে তা সম্ভব হচ্ছে না । এখন দেখার বিষয় যে ট্রাম্প সত্যসত্যই মঙ্গলবার ইরানে কোনো বড় ধরনের হামলা করে কিনা ।।
