• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত মহিলা

Eidin by Eidin
January 31, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত মহিলা
10
SHARES
144
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার । আজ শুক্রবার সন্ধ্যা প্রায় ৬ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে শহর ঢোকার মুখে রেলগেটে । মৃতার নাম নমিতা চট্টোপাধ্যায় (৬৫)। তার বাড়ি কাটোয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সার্কাস ময়দান এলাকায় । 

জানা গেছে, এদিন সন্ধ্যায় শবুজ খয়েরী ছাপা শাড়ি পরে ওই মহিলা বাসস্ট্যান্ডের দিক থেকে বাড়ি ফিরছিলেন । হাতে ছিল একটা কালো রঙের ব্যাগ ও একটা নাইলনের থলি । সেই সময় কাটোয়া-ব্যান্ডেল শাখায় হাওড়া থেকে আজিমগঞ্জগামী আপ তিস্তা- তোর্সা এক্সপ্রেস ট্রেন কাটোয়া স্টেশনে ঢুকছিল । রেলগেট নামানোই ছিল । কিন্তু মহিলা রেলগেট টপকে রেললাইন পারাপারের চেষ্টা করলে ট্রেনটি তাকে ধাক্কা দেয় ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । খবর পেয়ে ছুটে আসে কাটোয়া জিআরপি । এরপর মহিলাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার । 

জানা গেছে,প্রথমে মহিলার পরিচয় নিয়ে ধন্দে ছিল রেল পুলিশ । শেষে মহিলার ব্যাগ থেকে একটা ছোট ফোন ও  ব্যাঙ্কের পাসবই হারিয়ে যাওয়ায় ২০০৯ সালে কাটোয়া থানায় জমা দেওয়া আবেদনপত্র নজরে পড়ে রেলপুলিশের৷ ওই আবেদনপত্রে লেখা নাম ও ঠিকানা থেকে তাকে সনাক্ত করা হয় ৷ এরপর পুলিশ মৃতা মহিলার পরিবারকে খবর দেয় । শনিবার মৃতদেহের তদন্ত করা হবে বলে জানা গেছে ।। 

Previous Post

‘মাননীয়া, আপনি তো কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে, ঢাকা বানিয়ে ফেললেন’ : মমতা ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Next Post

বান্ধবীর ইচ্ছায় মহাকুম্ভে দাঁত মাজার নিম কাঠি বিক্রি করে ভাইরাল যুবক

Next Post
বান্ধবীর ইচ্ছায় মহাকুম্ভে দাঁত মাজার নিম কাঠি বিক্রি করে ভাইরাল যুবক

বান্ধবীর ইচ্ছায় মহাকুম্ভে দাঁত মাজার নিম কাঠি বিক্রি করে ভাইরাল যুবক

No Result
View All Result

Recent Posts

  • বিজেপির আনা বাংলাদেশী অনুপ্রবেশকারী অভিযোগে ভোটার তালিকা থেকে নাম খোয়ালেন দু’বারের তৃণমূল পঞ্চায়েত সদস্যা
  • স্বাধীন ভারতে প্রতিটি ভোটে মতাধিকার প্রয়োগ করেও আজ নির্বাচন কমিশনের তালিকায়  ’বিচারাধীন’ চিহ্নিত  ১০৪ বছরের প্রবীণ
  • বিজয় দেবেরকোন্ডার গ্রামে কনে রশ্মিকাকে জমকালো স্বাগত, গ্রামবাসীদের জন্য একটি বড় চমক
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের সমালোচনা করে  ট্রোলড হলেন পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় মহম্মদ আমির 
  • মমতার গড়ে “নাস্তিকতা ও সেকুলার নিপাত যাওয়ার” ডাক দিলেন শুভেন্দু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.