• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রথম পক্ষের স্বামীর ছুরির কোপে গুরুতর জখম মহিলা ও তার দ্বিতীয় পক্ষের স্বামী

Eidin by Eidin
April 4, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
প্রথম পক্ষের স্বামীর ছুরির কোপে গুরুতর জখম মহিলা ও তার দ্বিতীয় পক্ষের স্বামী
5
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),০৪ এপ্রিল : প্রকাশ্য দিবালোকে ভরা বাজারের মধ্যে প্রথম পক্ষের স্বামীর ছুরির কোপে গুরুতর জখম হলেন এক মহিলা ও মহিলার দ্বিতীয় পক্ষের স্বামী ।  বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে মেমারি থানার শঙ্করপুর বাজারে । জখম মহিলার শ্যামলী ধারা ও তার দ্বিতীয় পক্ষের স্বামী নিমাই ধারাকে পুলিশ প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে । পরে রাতের দিকে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয় । এই ঘটনায় হামলাকারী শিবু ঘোষকে পুলিশ আটক করেছ্র বলে জানা গেছে । 

স্থানীয় সূত্রে খবর,জৌগ্রামের রানাপাড়া এলাকার বাসিন্দা শিবু ঘোষের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় মেমারির শঙ্করপুরের মেয়ে শ্যামলীর । বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই রয়েছেন শিবু । দম্পতির বছর সতেরোর এক মেয়ে ও এক ছেলে আছে । সম্প্রতি শিবুকে ছেড়ে নিজের এলাকারই এক ব্যক্তি নিমাই ধারাকে বিয়ে করেন শ্যামলী । কিন্তু এটা মেনে নিতে পারেনি শিবু । তার জেরেই বৃহস্পতিবার সন্ধায় প্রাক্তন স্ত্রী ও স্ত্রীর দ্বিতীয়পক্ষের স্বামীর উপর তিনি প্রাণঘাতী হামলা চালান বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের । 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,শঙ্করপুর বাজারের একটা মোড়ে শ্যামলী ধারার সঙ্গে শিবু ঘোষের তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । খবর পেয়ে সেখানে ছুটে আসেন নিমাই । সেই সময় শিবু একটা ধারাল ছুরি বের করে নিমাইয়ের গলায় আঘাত করে । বাঁচাতে গিয়ে ক্ষতবিক্ষত হন শ্যামলীও । জখম দম্পতি ঘটনাস্থলে পড়ে ছটফট করলে স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসেন । এদিকে হামলাকারী সেখান থেকে পালিয়ে যায় । পরে মেমারি থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । পরে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীকে আটক করে পুলিশ । আক্রান্ত নিমাই ধারার বৃদ্ধা মা লক্ষী ধারা বলেন, ‘আমি এনিয়ে থানায় অভিযোগ দায়ের করব । তা না হলে তো ছেলেকে বাঁচাতে পারব না ৷’ এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় শঙ্করপুর বাজার এলাকা ।। 

Previous Post

আগামী উষা

Next Post

ভাতার : নতুন নিকাশি নালা থেকে কংক্রিটের চাঙড় তুলতে বলায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ !

Next Post
ভাতার : নতুন নিকাশি নালা থেকে কংক্রিটের চাঙড় তুলতে বলায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ !

ভাতার : নতুন নিকাশি নালা থেকে কংক্রিটের চাঙড় তুলতে বলায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ !

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.