• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রেমের পথে “কাঁটা” স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 

Eidin by Eidin
February 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
প্রেমের পথে “কাঁটা” স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ ফেব্রুয়ারী : স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল স্ত্রী । যুগল বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল । কিন্তু পথের কাঁটা হয়ে উঠেছিল মহিলার স্বামী ৷ সেই কারনে প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে চিরতরে সরিয়ে দিতে ষড়যন্ত্র করে স্ত্রী । আর স্ত্রী ও তার প্রেমিকের সেই পরিকল্পনা মোতাবেক নৃশংসভাবে খুন হয়ে যান পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানার ক্ষেতিয়ার বিজয়বাটি এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম আনসারী ওরফে আরিফ । কিন্তু পুলিশের নজর থেকে নিজেদের বাঁচাতে পারেনি সফিকুলের স্ত্রী রাজিয়া সুলতান ও তার প্রেমিক মমতাজউদ্দিন শেখ ওরফে  উজ্জ্বল শেখ। দেওয়ানদিঘী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে । আজ সোমবার ধৃতদের পুলিশ বর্ধমান আদালতে পেশ করে ৭ দিনের জন্য নিজেদের হেপাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের ৫ দিনের জন্য পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন । 

জানা গিয়েছে,সফিকুল চেন্নাইয়ে একটি সোনার দোকানে কাজ করতেন। মাস খানেক আগে তিনি বাড়ি আসেন । কয়েক দিনের মধ্যেই তাঁর চেন্নাই ফেরার কথা ছিল তার ।  ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছিল । কিন্তু অজ্ঞাত কারণে তিনি চেন্নাই যাওয়া বাতিল করেন । আর সময়ের মধ্যেই রাজিয়া সুলতানা ও বিবাহিত মমতাজউদ্দিন সেখের মধ্যে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েন । প্রেমিক বিবাহিত জেনেও তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাজিয়া সুলতানা । কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী সফিকুল ইসলাম । তাই এই বাধাকে চিরতরে সরিয়ে দিতে প্রেমিক আরিফের সঙ্গে পরিকল্পনা করে তাকে খুনের পরিকল্পনা করেন রাজিয়া । 

স্থানীয় ও পুলিশ সূত্রে। জানা গেছে,রবিবার সকালে স্ত্রী রাজিয়া সুলতানা ও কন্যাকে সঙ্গে নিয়ে  মিলিকপাড়ায় বন্ধু মমতাজউদ্দিন শেখের বাড়িতে যান সফিকুল। ওই দিনই সন্ধ্যা নাগাদ সেখানকার একটি সেচখাল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সফিকুলের মৃতদেহ । এটা যে হত্যার ঘটনা সেটা নিশ্চিত ছিল মৃতের পরিবারের লোকজন । কিন্তু হত্যার কারন ও হত্যাকারীদের পরিচয় নিয়ে তারা ধন্দ্বে ছিলেন । মৃতের মা মাস্তন্নিসা আনসারি এনিয়ে দেওয়ানদিঘী থানায় অভিযোগ দায়ের করেন । 

মাস্তন্নিসা আনসারি জানান,আততায়ীরা যে ভারী কোনো বস্তুদিয়ে মাথায় আঘাত করে সফিকুলকে খুন করে তার দেহ সেচখালে ফেলে দিয়ে পালিয়েছে সেটা তাঁদের বুঝতে অসুবিধা হয়নি। 

Previous Post

কাটোয়া রেলস্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল 

Next Post

রাজপাল যাদবের পর অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত

Next Post
রাজপাল যাদবের পর অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত

রাজপাল যাদবের পর অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত

No Result
View All Result

Recent Posts

  • নিউজক্লিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইডি, ১৮৪ কোটি টাকার জরিমানা নোটিশ জারি করল
  • রাজপাল যাদবের পর অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত
  • প্রেমের পথে “কাঁটা” স্বামীকে খুন করে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক ; স্ত্রীর  পরকীয়ার জেরে মর্মান্তিক পরিনতি হল বর্ধমানের সফিকুল ইসলামের 
  • কাটোয়া রেলস্টেশনের ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল 
  • আউশগ্রামের ভুঁয়েরা গ্রামে ইদগাহের পাশে প্লাস্টিকের জারে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.