• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতের স্বাধীনতার জন্য ১৫ আগস্ট দিনটি কে এবং কেন বেছে নিয়েছিলেন ?

Eidin by Eidin
August 15, 2022
in রকমারি খবর
ভারতের স্বাধীনতার জন্য ১৫ আগস্ট দিনটি কে এবং কেন বেছে নিয়েছিলেন ?
7
SHARES
107
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,১৫ আগস্ট : ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস । ব্রিটিশরা ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতকে স্বাধীন ঘোষণা করে সরকারের লাগাম ভারতীয়দের হাতে তুলে দেয় । কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন ১৫ আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল ? আসুন জেনে নেওয়া যাক স্বাধীনতা দিবস সম্পর্কীয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ।
আসলে ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্টব্যাটেনকে ৩০ জুন ১৯৪৮ সালের মধ্যে ভারতীয় জনগণের কাছে ভারতের ক্ষমতা হস্তান্তর করার অধিকার দিয়েছিল । মাউন্টব্যাটেন ১৯৪৭ সালে ভারতের শেষ ভাইসরয় হিসেবে নিযুক্ত হন । আর মাউন্টব্যাটেনই ১৫ আগস্টকে ভারতের স্বাধীনতার তারিখ হিসেবে বেছে নিয়েছিলেন ।
১৯৪৭ সালের ৪ জুলাই ব্রিটিশ হাউস অফ কমার্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় । এই বিলে ভারতকে বিভক্ত করে পাকিস্তানকে আলাদা রাষ্ট্র করার প্রস্তাব করা হয়েছিল । বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই গৃহীত হয় । ১৪ আগস্ট দেশভাগ করে দেওয়া হয় । পরের দিন ১৫ আগস্ট মধ্যরাত ১২ টায় ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয় ।
ইতিহাসবিদ মনে করেন ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস বেছে নেওয়ার পিছনে মাউন্টব্যাটেনের সিদ্ধান্ত ব্যক্তিগত ছিল । মাউন্টব্যাটেন মানুষকে দেখাতে চেয়েছিলেন যে সবকিছু তার নিয়ন্ত্রণে । অন্যদিকে মাউন্টব্যাটেন এই দিনটিকে নিজের জন্য শুভ মনে করতেন । কারন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী ১৫ আগস্ট ১৯৪৫ সালে আত্মসমর্পণ করেছিল । সেই সময়ে মাউন্টব্যাটেন ছিলেন মিত্র বাহিনীর কমান্ডার। আর এই কারনে তিনি ১৫ আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেন । তাতে সায় দেন জহরলাল নেহেরুরা ।।

Previous Post

মুসলিম সম্প্রদায়ের বিয়ে নিয়ে মন্তব্য করার দায়ে হিন্দু যুবক গ্রেফতার, হিন্দু কলেজ ছাত্রের রহস্যমৃত্যু বাংলাদেশে

Next Post

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে “গাঁজাখোর” বললেন বিজেপি বিধায়িকা,তাঁর কথায় রুপোর কল্কেতে গাঁজা পান করেন নীতীশ

Next Post
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে “গাঁজাখোর” বললেন বিজেপি বিধায়িকা,তাঁর কথায় রুপোর কল্কেতে গাঁজা পান করেন নীতীশ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে "গাঁজাখোর" বললেন বিজেপি বিধায়িকা,তাঁর কথায় রুপোর কল্কেতে গাঁজা পান করেন নীতীশ

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশে হিন্দু নরসংহার অব্যাহত, ময়মনসিংহে হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন
  • ভেঙে দেওয়া হল বিজেপির প্রচারমূলক লেখা আস্ত দেওয়াল, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • দুই পরিবারের সম্মতিতে আকাঙ্ক্ষা গৌতম ও শাহওয়াজ রানার বিয়ে ঘিরে তোলপাড় ইউপির মিরাট ;  হিন্দু গোষ্ঠী একে “লাভ জিহাদ” বলে অভিহিত করেছে 
  • তিহার জেলে আত্মসমর্পণের পর রাজপাল যাদবকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছেন সোনু সুদ  
  • ‘হাম দো, হামারে দো ডজন’ : মুসলমানদের ২৪ টি করে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন   এআইএমআইএম নেতা শওকত আলী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.