• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতে বুক চাপড়ে কান্নাকাটি দেখা গেলেও খেলার মাঠেও খোমিনির বিরুদ্ধে প্রতিবাদে সরব ইরানি মহিলা ফুটবল দল 

Eidin by Eidin
March 3, 2026
in খেলার খবর
ভারতে বুক চাপড়ে কান্নাকাটি দেখা গেলেও খেলার মাঠেও খোমিনির বিরুদ্ধে প্রতিবাদে সরব ইরানি মহিলা ফুটবল দল 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৩ মার্চ : ইরানের স্বৈরাচারী নৃশংস শাসক আয়াতুল্লাহ আলি খোমেনির মৃত্যুতে যখন ভারতের বিভিন্ন রাজ্যে শোক পালন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ,রাস্তা অবরোধ করে বুক চাপড়ে কান্নাকাটি করছে । তখন ইরানের সিংহভাগ মানুষই খোমিনির হত্যায় উচ্ছ্বাস প্রকাশ করছে । আতসবাজি পুড়িয়ে,রাস্তায় নেমে নেচেগেয়ে উদযাপন করছে খোমিনির হত্যা । ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমিনির নৃশংসতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মৃত্যুর পরেও আজও তার প্রতি ঘৃণা প্রদর্শনে পিছপা হচ্ছে না ইরানি নাগরিকরা । সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এএফসি মহিলা এশিয়ান কাপের ম্যাচেও দেখা গেলো খোমিনি প্রতি পুঞ্জীভূত ঘৃণার বহিঃপ্রকাশ । ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে আলি খোমেনির নেতৃত্বাধীন ইসলামী শাসনের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানায় ইরানের মহিলা ফুটবল দল । এমনকি ইরানের মহিলা জাতীয় দলে প্রধান কোচ মারজিয়াহ জাফারিকে হাসতে পর্যন্ত দেখা যায় । কেউ কেউ এই ঘটনাকে ইরানের মেয়েদের “এক অবাধ্য নীরবতা” বলে ব্যাখ্যা করেছেন । 

এদিকে ইরানের মহিলা ফুটবল দলের এই ‘নীরব প্রতিবাদ’ গোটা বিশ্ব জুড়ে প্রশংসিত হচ্ছে । ব্রিটিশ কলামিস্ট সামন্থা স্মিথ লিখেছেন,’ইরানের জাতীয় মহিলা ফুটবল দল ইসলামী শাসনের সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়েছে। আজ রাতে। এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে। সমগ্র বিশ্বের সামনে। তাই, সমস্ত উদার পশ্চিমা নারীদের উদ্দেশ্যে:দেখুন এবং শিখুন।প্রকৃত নারীবাদ দেখতে এমনই।’

The Iranian women’s national football team refused to sing the anthem of the Islamic Regime. Tonight. At the opening match of the Asian Cup. In front of the entire world.

So, to all liberal Western women:

Watch and learn.
THIS is what real feminism looks like. pic.twitter.com/SriXGbipsY

— Samantha Smith (@SamanthaTaghoy) March 3, 2026

পামেলা হেনসলে নামে এক ব্রিটিশ মহিলা লিখেছেন, ‘আজ রাতে, ইরানের মহিলা দল এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে বিশ্বের সামনে শাসকগোষ্ঠীর সঙ্গীত গাইতে সাহসের সাথে অস্বীকৃতি জানিয়েছে। আমাদের সঙ্গীতের জন্য হাঁটু গেড়ে বসে থাকা প্রতিটি উচ্চ বেতনভোগী ক্রীড়াবিদের গভীর লজ্জা অনুভব করা উচিত। এই মহিলারা কেবল নারী হওয়ার কারণে ভয়াবহ কষ্ট ভোগ করেছেন। ঈশ্বর তাদের সত্যিকারের সাহসকে আশীর্বাদ করুন!”

Tonight, Iran's women's team boldly refused to sing the regime's anthem at the Asian Cup opener, before the world. Every highly paid athlete who kneeled for our anthem should feel deep shame. These women suffered terribly just for being female. God bless their true courage! pic.twitter.com/OVHHvJUIZ5

— Pamela Hensley🇺🇸 (@PamelaHensley22) March 3, 2026

ভারতের শীতল চোপড়া নামে এক এক্স ব্যবহারকারী লিখেছেন,’আজ, কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে তাদের AFC মহিলা এশিয়ান কাপের খেলা চলাকালীন, ইরান দল নীরব ছিল, খামেনির ইসলামী শাসনের জাতীয় সঙ্গীত না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।  একটি দমনমূলক শাসনব্যবস্থার মুখোমুখি যা অনেক অধিকার কেড়ে নিয়েছে এবং ইরানি নারীদের জীবনকে বিপন্ন করেছে, এই অবাধ্যতার কাজটি প্রকৃত সাহসিকতার পরিচয় দেয় । ইসলামী শাসনব্যবস্থা থেকে ইরানকে মুক্ত করুন ।’

কেউ কেউ মন্তব্য করেছেন,’তাদের পরবর্তী খেলা শুরু হওয়ার সময়, সম্ভবত তাদের আর সেই হিজাব পরতে হবে না।’ কেউ মন্তব্য করেছেন,’সত্যিকারের সাহস এমনই হয়।’লেখক হেন ম্যাগগি লিখেছেন,আজ, কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে তাদের AFC মহিলা এশিয়ান কাপের ম্যাচে, IR ইরান দল নীরবে দাঁড়িয়ে ছিল, ইসলামী শাসনের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়েছিল।যে নিপীড়ক শাসনব্যবস্থা এত অধিকার কেড়ে নিয়েছে এবং এত নারীর জীবনকে হুমকির মুখে ফেলেছে, তার জন্য এই অবাধ্যতামূলক কাজটি সত্যিকারের সাহসিকতার একটি। আশা করা যায় তারা মুক্ত ইরানে বাড়ি ফিরে আসবে!’  যদিও কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইরান ম্যাচটি ৩-০ গোলে পরাজিত হয় ।। 

Previous Post

ভারতের মুসলিম শিশুদের মধ্যেও খামেনি প্রেম ও মোদীর প্রতি ঘৃণা : কারা ও কি উদ্দেশ্যে শিশুদের মনে ছড়াচ্ছে এই বিষ ? ভাইরাল ভিডিও ভাবাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে

Next Post

মুরারি পঞ্চ রত্ন স্তোত্রম্ : ভগবান বিষ্ণুর এই স্তোত্র পাঠে মোহ থেকে মুক্তি দেয়

Next Post
মুরারি পঞ্চ রত্ন স্তোত্রম্ : ভগবান বিষ্ণুর এই স্তোত্র পাঠে মোহ থেকে মুক্তি দেয়

মুরারি পঞ্চ রত্ন স্তোত্রম্ : ভগবান বিষ্ণুর এই স্তোত্র পাঠে মোহ থেকে মুক্তি দেয়

No Result
View All Result

Recent Posts

  • মুরারি পঞ্চ রত্ন স্তোত্রম্ : ভগবান বিষ্ণুর এই স্তোত্র পাঠে মোহ থেকে মুক্তি দেয়
  • ভারতে বুক চাপড়ে কান্নাকাটি দেখা গেলেও খেলার মাঠেও খোমিনির বিরুদ্ধে প্রতিবাদে সরব ইরানি মহিলা ফুটবল দল 
  • ভারতের মুসলিম শিশুদের মধ্যেও খামেনি প্রেম ও মোদীর প্রতি ঘৃণা : কারা ও কি উদ্দেশ্যে শিশুদের মনে ছড়াচ্ছে এই বিষ ? ভাইরাল ভিডিও ভাবাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে
  • ইসরায়েলের রাজধানী তেল আবিবে ধ্বংসযজ্ঞ চালালো ইরান ! ৬ মার্কিন সেনার মৃত্যুর ঘোষণা 
  • ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কমান্ডারকে নিকেশ করল ইসরায়েল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.