• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নাতি গ্যাস লাইট জ্বেলে খেলা করার সময় আগুন ধরে যায় খড়ের পালুইয়ে, উপরে উঠে আগুন নেভাতে গিয়ে নিচে পড়ে আহত দাদু

Eidin by Eidin
February 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নাতি গ্যাস লাইট জ্বেলে খেলা করার সময় আগুন ধরে যায় খড়ের পালুইয়ে, উপরে উঠে আগুন নেভাতে গিয়ে নিচে পড়ে আহত দাদু
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২২ ফেব্রুয়ারী : বাবার বিড়ি পানের গ্যাস লাইট নিয়ে খড়ের পালুইয়ের কাছে খেলা করছিল এক শিশু । সেই সময় গ্যাস লাইটের আগুন ধরে যায় পালুইয়ের খড়ে । নিমেষের মধ্যে আগুন বিভীষিকার আকার ধারন করে । পরিবারের লোকজন বাড়ির মোটর পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় শিশুর ষাটোর্ধ দাদু পালুয়ের উপর উঠে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু ভিজে খড়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি । আজ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট থানার গোয়ালপাড়া গ্রামে । আহত গোপাল ঘোষ বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । 

আহতের ছেলে ভোলানাথ ঘোষ জানান, তার ও তার দাদার শিশুপুত্র আজ বিকেলে বাড়ির সামনে খড়ের পালুয়ের কাছে গ্যাস লাইট নিয়ে খেলা করছিল । সেই সময় তারা লাইট জ্বালালে পালুইয়ে আগুন ধরে যায় । মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। প্রথমে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন । সেই সময় গোপাল ঘোষ পালুয়ের উপরে উঠে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় নিচে পড়ে আহত হন। তিনি কোমরে গুরুতর আঘাত পান । স্থানীয় এবং পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এদিকে ততক্ষণে খবর পেয়ে দমকলের একটা ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । 

জানা গেছে,পালুইয়ের পাশেই রয়েছে একটি গোয়াল এবং খড়ের ছাউনির বেশ কিছু ঘরবাড়ি । অল্পের জন্য সেগুলি অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পেয়ে যায় । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ।। 

Previous Post

ফের বিক্ষোভ দানা বাঁধছে ইরানে, ঠিক এই সুযোগটাই খুঁজছিল ট্রাম্প, কি পরিনতি হতে চলেছে স্বৈরশাসক আলি খোমিনির? 

Next Post

“আমরা সাধারণ মানুষ নয়, পাকিস্তানি সেনাদের মারব ; আমরা  কি করতে পারি এবার দেখবে ওরা” : বললেন তালিবান নেতা জাবিউল্লাহ মুজাহিদ 

Next Post
“আমরা সাধারণ মানুষ নয়, পাকিস্তানি সেনাদের মারব ; আমরা  কি করতে পারি এবার দেখবে ওরা” : বললেন তালিবান নেতা জাবিউল্লাহ মুজাহিদ 

"আমরা সাধারণ মানুষ নয়, পাকিস্তানি সেনাদের মারব ; আমরা  কি করতে পারি এবার দেখবে ওরা" : বললেন তালিবান নেতা জাবিউল্লাহ মুজাহিদ 

No Result
View All Result

Recent Posts

  • অফিস থেকে ফেরার পথে চলন্ত বাসে গনধর্ষণের শিকার হিন্দু বধূ  ;  ফেসবুকে লিখলে : “এখন আমার বাচ্চা মেয়েকে কিভাবে মুখ দেখাই ?”
  • “আমরা সাধারণ মানুষ নয়, পাকিস্তানি সেনাদের মারব ; আমরা  কি করতে পারি এবার দেখবে ওরা” : বললেন তালিবান নেতা জাবিউল্লাহ মুজাহিদ 
  • নাতি গ্যাস লাইট জ্বেলে খেলা করার সময় আগুন ধরে যায় খড়ের পালুইয়ে, উপরে উঠে আগুন নেভাতে গিয়ে নিচে পড়ে আহত দাদু
  • ফের বিক্ষোভ দানা বাঁধছে ইরানে, ঠিক এই সুযোগটাই খুঁজছিল ট্রাম্প, কি পরিনতি হতে চলেছে স্বৈরশাসক আলি খোমিনির? 
  • বিজেপিতে যোগ দিলেন আসাম কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.