• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 

Eidin by Eidin
February 5, 2026
in খেলার খবর
পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৫ ফেব্রুয়ারী : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারী ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের । কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন যে তাদের দল ওইদিন ভারতের মুখোমুখি হবে না । কিন্তু ওই দিন ভারত কি করবে ? টিম ইন্ডিয়া মাঠে কি যাবে না ? আজ বৃহস্পতিবার বিষয়টি স্পষ্ট করেছেন অধিনায়ক সূর্য কুমার যাদব । তিনি জানিয়েছেন, এই বিষয়ে ভারতে অবস্থান একেবারেই বদলাচ্ছে না, নিয়ম মেনে তারা মাঠে যাবেন।

আগামী ১৫ ফেব্রুয়ারী কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রবিবার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল। পাকিস্তানের এই ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, আইসিসির প্রটোকল মেনে ভারতীয় দলের পক্ষ থেকে সব কিছুই করা হবে।

মুম্বাইয়ে বৃহস্পতিবার বিশ্বকাপের অধিনায়কদের নিয়ে আইসিসির আয়োজনে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবও বললেন একই কথা। তিনি বলেছেন,’আমাদের অবস্থান খুবই স্পষ্ট। তাদের (পাকিস্তান) বিপক্ষে খেলার ব্যাপারে আমরা না বলিনি, তারাই না বলেছে। আইসিসি সূচি দিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে আমাদের খেলার সিদ্ধান্ত সরকার দিয়েছে। আমাদের ফ্লাইট বুক করা হয়েছে এবং আমরা যাচ্ছি। প্রথমে আমরা মুম্বাইয়ে খেলব, এরপর দিল্লিতে যাব এবং তারপর কলম্বোয় যাব। আমার মনে হয় তাদের সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই।’

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের সিদ্ধান্ত নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানায়নি। পাকিস্তান ম্যাচ বর্জন করলে ভারতকে ওয়াকওভার দেওয়া হবে এবং সূর্য কুমাররা ২ পয়েন্ট পাবে। ওয়াকওভার পেতে ভারতীয় অধিনায়ককে টসের জন্য আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টসের সময় না থাকলে তখন আনুষ্ঠানিকভাবে ভারতকে জয়ী ঘোষণা করবেন ম্যাচ রেফারি।আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দলকে ওয়াকওভার তখনই দেওয়া হয়, যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন।।

Previous Post

সেমিফাইনাল-ফাইনালেও ভারত সামনে পড়লে কী করবে ? পাকিস্তান দলের অধিনায়কের উত্তরে ধন্দ্বে সৃষ্টি হয়েছে 

Next Post

ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 

Next Post
ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 

ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 

No Result
View All Result

Recent Posts

  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • সেমিফাইনাল-ফাইনালেও ভারত সামনে পড়লে কী করবে ? পাকিস্তান দলের অধিনায়কের উত্তরে ধন্দ্বে সৃষ্টি হয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.