এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ এপ্রিল : হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প ইরানকে সতর্ক করে জানিয়েছেন যে ইরানকে দেওয়া সময়সীমা ৪৮ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক ব্যবস্থা নেবে বলে ট্রাম্প তার পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন।
ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খুলে দিতে বা একটি চুক্তিতে আসতে ইরানকে তিনি ১০ দিনের সময়সীমা দিয়েছেন। দেওয়া সময়ের মধ্যে ইরানের হাতে এখন মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে। এই সময়ের মধ্যে তাদের অবশ্যই কথা মেনে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায়, আমেরিকা ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে নরক পরিনত করে দেবেন ।
ট্রাম্প এর আগে সতর্ক করেছিলেন যে, হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানোর কথা বিবেচনা করবে। যুদ্ধ যখন আরও গুরুতর পর্যায়ে পৌঁছায়, তখন এই সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতকে আরও বাড়িয়ে তোলে। এদিকে, ইরান একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যেটিকে মার্কিন বিমানবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য ও বহুমুখী যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়।।

