• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আউশগ্রামে দলীয় অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের ২ গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, দেদার বোমাবাজি, আহত ব্লক সভাপতি

Eidin by Eidin
June 11, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
আউশগ্রামে দলীয় অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের ২ গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, দেদার বোমাবাজি, আহত ব্লক সভাপতি
11
SHARES
150
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১১ জুন : অফিস দখলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়াল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-২ নম্বর ব্লকের গেড়াই গ্রামের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন । চলে দেদার বোমাবাজি । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি সেখ আব্দুল লালন ৷ স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা করা হয় । আজ বুধবার সকালে গেড়াই গ্রামের মাঠে দু’টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । বিকেল নাগাদ  সিআইডি বোম স্কোয়াডের এসে বোমা দু’টিকে নিক্রিয় করে । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । 

প্রসঙ্গত,রাজ্যের অনান্য ব্লকের মত আউশগ্রামেও তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের পুরনো ইতিহাস রয়েছে । আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার ও ব্লক সভাপতি সেখ আব্দুল লালন গোষ্ঠীর মধ্যে কর্তৃত্ব দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে । নবতম বিবাদের সূত্রপাত তৃণমূলের স্থানীয় কার্যালয়ের দখল ঘিরে । 

জানা গেছে,আউশগ্রাম-২ নম্বর ব্লকের গেড়াই গ্রামে দলীয় কার্যালয়টি ব্লক সভাপতি সেখ আব্দুল লালনের বাড়ির কাছেই রয়েছে । ফলে লালনের গোষ্ঠীর দখলে রয়েছে কার্যালয়টি  ৷ মঙ্গলবার রাতে বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের গোষ্ঠীর লোকজন সেটির দখল নিতে গেলে তুমুল সংঘর্ষ বেধে যায় । শুরু হয় দেদার বোমাবাজি । বোমা মারা হয় পার্টি অফিসের পাশে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । 

তৃণমূলের অঞ্চল সভাপতি ও লালন গোষ্ঠীর নেতা গোলাম মোল্লার অভিযোগ,  কিছু দুষ্কৃতী পার্টি অফিসে এসে ঝামেলা পাকায় । ব্লক সভাপতি তাদের থামাতে গেলে তাকে মারধর করা হয় । এমনকি তার ছেলে ও  দলের যুব নেতা সেখ সঞ্জুকেও মারধর করা হয়েছে।’

সংঘর্ষের বিষয়ে প্রতিক্রিয়া জানতে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারকে ফোন করা হলে তিনি বলেছেন,’বাদল অধিবেশনের জন্য ৯ তারিখ থেকে আমি কলকাতায় আছি। গেঁড়াই গ্রামে কী হয়েছে আমি জানি না ।’ আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সেখ আব্দুল লালন গোষ্ঠীর নেত্রী মমতা বারুইয়ের অভিযোগ,’লাকায় উন্নয়নের কিছু মানুষ বাধা দিতে চাইছে। তারা এলাকায় অশান্তি সৃষ্টি করছে । কিছুদিন আগেও তারা অন্যদল করত। এখন বিধায়কের লোক পরিচয় দিয়ে ঝামেলা পাকাচ্ছে ।’ 

এদিকে উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশ । তবে মঙ্গলবার রাতে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর চরম আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা । স্থানীয় বাসিন্দা রাজেশ মোল্লা,হারু মোল্লারা বলেন,’বোমাবাজিতে বাচ্চারা চরম আতঙ্কের মধ্যে আছে । তাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে । কখন ঝামেলা বাধবে এই আশঙ্কায় আমাদেরও খুব সতর্কের মধ্যে থাকতে হচ্ছে ।’ এই প্রকার উত্তেজনা প্রশমনে পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তারা । তবে সংঘর্ষের ঘটনায় কোনো তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।। 

Previous Post

নবীকে ‘কটূক্তির’ পুরনো মন্তব্য সামনে এনে হুমকি, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মঘাতী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, করে গেলেন মরনোত্তর দেহদান

Next Post

মহেশতলায় হিন্দুদের উপর ‘জিহাদি হামলার’ অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী, দাঙ্গা থামাতে সিপি মনোজ বার্মাকে ১ ঘন্টা সময় বেঁধে দিলেন তিনি

Next Post
মহেশতলায় হিন্দুদের উপর ‘জিহাদি হামলার’ অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী, দাঙ্গা থামাতে সিপি মনোজ বার্মাকে ১ ঘন্টা সময় বেঁধে দিলেন তিনি

মহেশতলায় হিন্দুদের উপর 'জিহাদি হামলার' অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী, দাঙ্গা থামাতে সিপি মনোজ বার্মাকে ১ ঘন্টা সময় বেঁধে দিলেন তিনি

No Result
View All Result

Recent Posts

  • “ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ঘোষণা করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 
  • হনুমত্-পঞ্চরত্নম্ : সুখসমৃদ্ধি এবং রামভক্তি লাভ হয়
  • আলি খোমেনি : মাদ্রাসার ছাত্র থেকে নৃশংস স্বৈরশাসক হয়ে ওঠার কাহিনী 
  • আলি খোমেনি ও তার পুত্রসহ গোটা মন্ত্রিসভা ইসরায়েলের হামলায় মারা গেছেন ; নতুন ইরান গঠনের ডাক দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.