এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ ফেব্রুয়ারী : দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের বেতবেড়িয়ায় মা ও মেয়ের কপালে রসকলি ও হাতে জপমালা থাকার অপরাধে এক মুসলিম শব্জি বিক্রেতা শব্জি বিক্রি করতে অস্বীকার করে বলে অভিযোগ । শুধু তাইই নয়, দুই মহিলাকে গালিগালাজ ও মারধরেরও অভিযোগ উঠেছে ৷ ঘটনার বিবরণ দেওয়া তরুনী মেয়ের ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন,”এই সমস্ত ঘটনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফলাফল ।”
ভিডিও-তে ঘটনার বর্ণনাকারী তরুনীকে বলতে শোনা গেছে,”আমরা বেতবেড়িয়ায় আমাদের আশ্রমে গিয়েছিলাম । ওখান থেকে ঘুরে আসার পথে বেতবেড়িয়া স্টেশনের কাছে যে বাজারটা বসে সেখানে গিয়েছিলাম । তো, সেখানে যাওয়াতে যে সমস্যাটা হয়েছে, যার দোকানে গিয়েছিলাম তারা মুসলিম ৷ আমার মা আর আমি সনাতন ধর্মের লোক । আমার মা তিলকধারী মালা জপ করেন, আমিও করি । কিন্তু ওনাদের মুখের হাবভাব দেখে মনে হয়েছে এটা পছন্দ হয়নি ৷ তো, আমরা ওনাদের কাছ থেকে টমেটো আর মটরশুটি কিনতে যাই৷ ওনারা বলেন যে আপনাদেরকে বিক্রি করব না৷ তখন আমার মা বলেছে আপনি আমার বাবার সমান লোক হয়ে কিভাবে আপনি এই কথা বলছেন আমাকে ? এই কথা বলাতে উনি অশ্লীল ভাষা প্রয়োগ করে অট্টহাস্য হেসে ওঠেন । তারপর বেরিয়ে এসে নোংরা ভাষায় কথা বলে ।’
তরুনীর মা বলেন,’আমার টুঁটি টিপে ধরে ঠেলে ফেলে দিয়েছে । আমি হাতসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি ।’ তরুনী মায়ের বাম হাত তুলে ধরে ফের বলেন,’মায়ের কনুই কেটে গেছে । এরপর আমাকে অশ্লীল ভাষা প্রয়োগ করে মেরেছে৷’ তিনি নিজের গালে মারের ফলে সৃষ্টি হওয়া লাল চিহ্ন দেখান । তিনি বলেন,’টোটালি আমাদেরকে রাস্তায় ফেলে মেরেছে । এবং আশপাশের মুসলিমরা তাদের সাপোর্ট করে বলেছে যে ওরা যা করেছে ঠিক করেছে । সব দোষ আপনাদের । আপনাদের জন্যই… এখানে এসেছেন কেন ? এখানে এইরকম হয় না।’ তরুনীর মা বলেন,:আমাদের বলছে এখানে এসেছেন কেন ? আপনারা মালাধারী ? হিন্দুত্ব, সনাতন ধর্ম বজায় রাখতে এখানে এসেছেন ?’ তিনি বলেন, ‘আমার মত মা মেয়েরা কি রাস্তায় চলতে পারব না ? সনাতন ধর্মের লোক হয়ে আমরা কি বাইরে বেরোতে পারব না ? মালা জপ করতে পারবো না ? তাহলে কোনো বাড়ির মেয়ে, বউরা বাইরে বের হতে পারবে না । এ কেমন ধর্ম ? এ কেমন আচরণ ?’ তরুনী বলেন, ‘সেখানকার পুলিশ পর্যন্ত বলছে যে ওরা গরীব ওদের সঙ্গে মিটমাট করে নিন । ওরা যদি মুসলিম হয়ে এই কাজ করতে পারে,তাহলে ওদের সঙ্গে কি মিটমাট করব ?’ আক্রান্ত মা-মেয়ে দুজনাই দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
সুকান্ত মজুমদার প্রতিক্রিয়ায় লিখেছেন,’আইন- শৃঙ্খলাহীন পশ্চিমবঙ্গে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির ফলাফল আজ কতটা সাংঘাতিক উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তা স্পষ্ট করে দিচ্ছে খাস কলকাতার অদূরে বারুইপুরের বেতবেড়িয়ার এই ঘটনা! কপালে তিলক থাকা আর মালা জপ করার অপরাধে দুই হিন্দু মহিলাকে প্রকাশ্যে বাজারে দুর্ব্যবহার, অশ্লীল গালিগালাজ এবং বেধড়ক মারধর করা হয়েছে! প্রতিবাদ করায় হুমকি দেওয়া হয়েছে, প্রাণে মেরে ফেলার!” তিনি লিখেছেন, “একটি আশ্রম থেকে ফেরার পথে বেতবেড়িয়া বাজার থেকে শাকসবজি ক্রয় করতে গেলে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় দুই নিরীহ হিন্দু মহিলাকে। এই মুহূর্তে তাঁরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। এই উদ্বেগজনক ঘটনা যদি কলকাতার থেকে সামান্য দূরে বারুইপুরে সংঘটিত হয়, তাহলে সহজেই অনুমান করা যায় এই মুহূর্তে তৃণমূলের তোষণের রাজত্বে পশ্চিমবঙ্গের হিন্দুদের দুর্দশা কতটা!” তিনি পশ্চিমবঙ্গ পুলিশ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।।

