এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৪ মার্চ : ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ জোটের চলমান হামলায় ইসফাহান ও খোররামশাহরের জ্বালানি স্থাপনা—যার মধ্যে গ্যাসের অবকাঠামো ও পাইপলাইন অন্তর্ভুক্ত—লক্ষ্যবস্তু করা হয়েছে; এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসফাহানে কাভেহ স্ট্রিটে অবস্থিত একটি গ্যাস ব্যবস্থাপনা ভবন এবং একটি চাপ-হ্রাস কেন্দ্রে (pressure-reduction station) ক্ষেপনাস্ত্র আঘাত হানে ; এতে ওই স্থাপনাগুলোর কিছু অংশ এবং নিকটবর্তী আবাসিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
একই সময়ে, খোররামশাহর বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহকারী একটি পাইপলাইনকে লক্ষ্যবস্তু করা হয়। খোররামশাহরের গভর্নরের তথ্যমতে, গ্যাস কেন্দ্রের সীমানার ঠিক বাইরেই একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হানে; তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর জবাবে আইআরজিসি (IRGC) জানিয়েছে যে, ইরানের শীর্ষ নেতৃত্ব ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সমস্ত বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নিয়েছে।প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ করা হয়েছে যে, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইরানের সাম্প্রতিক হামলার জেরে কুয়েতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।।
Author : Eidin Desk.
