• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট লেখক পরিমল দে ‘বঙ্গরত্ন’ ফিরিয়ে দিচ্ছেন, বললেন : ‘পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে’

Eidin by Eidin
August 25, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট লেখক পরিমল দে ‘বঙ্গরত্ন’ ফিরিয়ে দিচ্ছেন, বললেন : ‘পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে’
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,২৫ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসকের নৃশংস বর্বরোচিত ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ও কলকাতা পুলিশের ভূমিকাকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে । অভিযোগ উঠছে যে এই ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় যাকে সবচেয়ে সন্দেহের চোখে দেখা হচ্ছে সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বারবার বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন খোদ মমতা ব্যানার্জি । এছাড়াও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের মত মারাত্মক অভিযোগ উঠলেও তাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মমতা । যেকারণে চরম ক্ষুব্ধ পশ্চিমবঙ্গসহ দেশের অরাজনৈতিক মানুষ । এবারে এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ারের বিশিষ্ট লেখক তথা শিক্ষক পরিমল দে । শুধু তাইই নয়,তিনি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বলেছেন,’পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে ।’ আজ রবিবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন পরিমলবাবু । পাশাপাশি পুরস্কার হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন ।

প্রসঙ্গত,সাহিত্যে ও শিক্ষকতার ক্ষেত্রে অবদানের জন্য ২০১৬ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে পরিমলবাবুর হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সাংবাদিক সম্মেলনে পরিমলবাবু বলেন,’পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে । শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির পাশাপাশি আরজি কর কলেজে অমানবিক ঘটনা ঘটেছে তাদের সমগ্র বাংলা উত্তাল হয়ে উঠেছে । আমি বঙ্গবাসীর সঙ্গে সহমত পোষণ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি । শারীরিক অসুস্থতার কারণে আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারছি না তাই এই সিদ্ধান্ত আমার নিতে হলো ।’।

Previous Post

শ্রীমদভগবদগীতা প্রথম অধ্যায়/ সাংখ্য যোগ…..পঞ্চম পর্ব

Next Post

বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হল পাকিস্তান

Next Post
বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হল পাকিস্তান

বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হল পাকিস্তান

No Result
View All Result

Recent Posts

  • মধ্যপ্রদেশে গ্রুমিং গ্যাংয়ের ষড়যন্ত্রের উন্মোচন, সুপরিকল্পিত ছকে কাজ করছে অল্প বয়সী মুসলিম ছেলেমেয়েরা ! 
  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.