• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদার রতুয়ায় জাল নথি চক্রের পান্ডা কাকা আব্দুল খালেক ও ভাইপো সারিফ খান গ্রেপ্তার ; ধৃতদের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত প্রধানের যোগ ! 

Eidin by Eidin
November 9, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
মালদার রতুয়ায় জাল নথি চক্রের পান্ডা কাকা আব্দুল খালেক ও ভাইপো সারিফ খান গ্রেপ্তার ; ধৃতদের সঙ্গে তৃণমূল পঞ্চায়েত প্রধানের যোগ ! 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৯ নভেম্বর : বর্তমানে রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) গননা ফর্ম (Enumeration Form) বিতরণের কাজ চলছে । ধরা পড়ার ভয়ে সীমান্ত টপকে দল বেঁধে পালাচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা । যারা এখনো এদেশে ঘাঁটি গেড়ে আছে তারা এসআইআর-এর ভূয়ো নথি জোগাড়ের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ । এই আবহে মালদা জেলার রতুয়া থানার সামসী ফাঁড়ির পুলিশ জাল নথি তৈরির একটি চক্রের হদিশ পেয়েছে ।  উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নথি । এই চক্রের দুই পান্ডাকে পুলিশ গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম আব্দুল খালেক ওরফে বুলেট এবং সারিফ খান ওরফে রাজা। তারা সম্পর্কে কাকা-ভাইপো । ধৃতদের মধ্যে একজন তৃণমূল পরিচালিত চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান আসফাতুর রহমানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। যদিও এনিয়ে মুখ খোলেননি প্রধান । 

জানা গেছে,ধৃত কাকা-ভাইপোর রতুয়া থানার চাঁদমুণি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে “রাজা কম্পিউটার” নামে একটা দোকান রয়েছে । সেই দোকানেই চলছিল জাল নথি তৈরির কারবার । সামসী ফাঁড়ির পুলিশের কাছে খবর এলে পুলিশের একটি দল দোকানে হানা দেয় । কিন্তু কোনো ভাবে তারা পুলিশের অভিযানের খবর পেয়ে যায় । খবর পেতেই ধূর্ত কাকা-ভাইপো প্রচুর ভুয়ো নথিপত্র ও সিলমোহর দোকানের পেছনের নয়নজুলিতে ফেলে দেয়। কিন্তু তাতেও তারা পুলিশের নজর এড়াতে পারেনি । পুলিশ নয়নজুলি থেকে সেই সমস্ত জাল নথিপত্র ও সিলমোহর উদ্ধার করে। 

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্ম শংসাপত্র । রয়েছে সামসী গ্রাম পঞ্চায়েত, চাঁদমুণি-২ গ্রাম পঞ্চায়েত, শ্রীপুর হাইস্কুল, মিলনগড় হাই মাদ্রাসা, বাটনা হাই মাদ্রাসা সহ একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সিল । এই বিপুল পরিমান জাল নথির সঙ্গে এসআইআর-এর কোনো সম্পর্ক রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ । আজ রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে দু’জনকেই পুলিশ হেফাজতে পাঠানো হয় । পুলিশ তাদের জেরা শুরু করেছে ।। 

Previous Post

প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে, সন্তানকে নিয়ে প্রথম স্ত্রী বিয়েবাড়িতে আসতেই বেধে গেল তুলকালাম কান্ড 

Next Post

মালদার বৈষ্ণবনগরে গ্রেপ্তার ২ বাংলাদেশি যুবক 

Next Post
মালদার বৈষ্ণবনগরে গ্রেপ্তার ২ বাংলাদেশি যুবক 

মালদার বৈষ্ণবনগরে গ্রেপ্তার ২ বাংলাদেশি যুবক 

No Result
View All Result

Recent Posts

  • ঘুষ মামলায় সেন্ট্রাল এক্সাইজ সুপারিনটেনডেন্টকে ৪ বছরের কারাদণ্ড দিল সিবিআইয়ের বিশেষ আদালত
  • তালিবানকে “বিজয়ী” হওয়ার  আশীর্বাদ দিল কংগ্রেস ; এদিকে হামলার ভয়ে দেশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পাকিস্তান 
  • প্রাক্তন মুসলিম সেলিম বাস্তিকের উপর প্রাণঘাতী হামলা ; সোশ্যাল মিডিয়ায় জিহাদিদের হাসির ইমোজির ছড়াছড়ি 
  • এসআইআর নিয়ে রাজ্য সরকারের “মতলব” বুঝতে পেরে তার আইনজীবী কপিল সিব্বালকে  সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট 
  • সীমিত সামরিক ক্ষমতা নিয়েই দেদার পাকিস্তানি সেনা খতম করছে তালিবান যোদ্ধারা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.